কারসাজি কোম্পানির শেয়ারে বিরল ঘটনা!
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লোকসানের কারণে ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারেনি। তবে ডিভিডেন্ড দিতে না পারলেও আজ নো ডিভিডেন্ড ঘোষণার পর শেয়ারটির রেকর্ড দাম বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৯ টাকা বা ১৫ শতাংশ। যা শেয়ারবাজারের ইতিহাসে বিরল বলা যায়।
‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর এর আগে কোনো কোম্পানির শেয়ার দাম এভাবে বাড়তে দেখা যায়নি। আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ কোম্পানি ছিল খান ব্রাদার্স এবং লেনদেনের দিক থেকে ছিল এটি চতুর্থ। কারসাজির কারণেই কোম্পানিটির এমন বহুমাত্রিক বিরল ঘটনা দেখা গেল। আবার কোম্পানিটির শেয়ারের দাম এমন বেপরোয়া হলেও বাজার সংশ্লিষ্ট সবাই একেবারে নিশ্চুপ; এখানেও দেখা যায় বিরল ঘটনা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন যাবত কোম্পানিটির শেয়ার নিয়ে একটি কারসাজি চক্র মেতে রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার উচিত আর একদিনও দেরি না করে কারসাজি তদন্তের উদ্যোগ নেওয়া। কারা এবং কেন—এই ধরনের একটি লোকসানি ও ডিভিডেন্ড না দেওয়া কোম্পানির শেয়ার বেপোরোয়াভাবে কিনছে।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী সংবাদ মাধ্যমকে বলেন, বন্ধ ও লোকসানি একটি কোম্পানির শেয়ারের দাম যেভাবে বেড়েছে, সেটি একেবারেই অবাস্তব ও অগ্রহণযোগ্য। কোনো ধরনের তদন্ত ছাড়া খালি চোখে দেখেই বলা যায় কারসাজির মাধ্যমেই এ ঘটনা ঘটানো হয়েছে। তাই নিয়ন্ত্রক সংস্থার উচিত আর এক দিনও দেরি না করে কারসাজি তদন্তের উদ্যোগ নেওয়া। এরপর তদন্তে পাওয়া তথ্য অবশ্যই বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘটা করে জানানো উচিত হবে। কারা এবং কেন—এ ধরনের একটি কোম্পানির শেয়ার কিনছে, সেটি সবার জানা দরকার।
ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৬ এপ্রিল কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৯ টাকা ৯০ পয়সা। অর্থাৎ গত এপ্রিলেও এটির শেয়ারের দাম ছিল ১০ টাকা অভিহিত মূল্যের নিচে। আর আজ লেনদেন শেষে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকা। সেই হিসাবে, ৭ মাসে এটির শেয়ারের দাম ৬০০ শতাংশ বেড়েছে। কয়েক মাস ধরে বন্ধ ও লোকসানি কোম্পানির শেয়ারের একটানা অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটলেও কোনো ব্যবস্থাই নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে বাজার বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
খান ব্রাদার্সের কারখানা দীর্ঘদিন যাবত বন্ধ। পাশাপাশি ব্যবসা করতে না পারায় এটি দীর্ঘ সময় ধরে লোকসান গুনছে। ফলে ডিভিডেন্ড দেওয়ার আর্থিক সামর্থ্য নেই কোম্পানিটির। তা সত্ত্বেও শেয়ারবাজারে হু হু করে বাড়ছে কোম্পানিটির শেয়ারদর। এই ঘটনা শেয়ারবাজার–সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। পাশাপাশি বিনিয়োগকারী ব্যক্তিদের একটি অংশ বাজারের এই ধরনের আচরণে হতাশাও প্রকাশ করেছেন।
ডিএসইতে গত এক মাসে খান ব্রাদার্সের শেয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। আর ৭ মাসে এটির শেয়ারের দাম বেড়েছে ৫৯ টাকা বা প্রায় ৬০০ শতাংশ। এই মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, বন্ধ ও লোকসানি একটি কোম্পানির এভাবে মূল্যবৃদ্ধির পেছনে কারসাজি ছাড়া আর কোনো গ্রহণযোগ্য কারণ থাকতে পারে না।
শেয়ারনিউজ, ১৫ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ









