আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপের সম্ভাবনা কতটুকু?
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে দেশের রাজনৈতিক অঙ্গনে ততই অস্থিরতা বাড়ছে। একদিকে আওয়ামী লীগ বর্তমান সাংবিধানিক কাঠামোর অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড়। অন্যদিকে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার পদত্যাগের এক দফা দাবিতে একের পর এক অবরোধ কর্মসূচি দিয়েই চলেছে।
এমনই এক রাজনৈতিক পরিবেশের মধ্যে দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে লেখা ওই চিঠি মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস দলগুলোর কাছে পৌঁছে দিচ্ছেন। কিন্তু ডোনাল্ড লুর দেয়া চিঠির পরও সংলাপের সম্ভাবনা দেখছেন না আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, সংলাপের কোনো সম্ভাবনা নেই।
তবে তফসিল ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন না ক্ষমতাসীন দলটির নেতারা। তারা আশা করছেন, বিএনপি ও আন্দোলনরত দলগুলো নির্বাচনে আসবে। তবে তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা।
সংলাপ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কে কী বলল সেটা আমাদের বিষয় নয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শাজাহান খান বলেন, সংলাপের কোনো সম্ভাবনা আমি দেখছি না। বিশৃঙ্খলা তো তারা করছেই। ২০১৪-১৫ সালের মতো প্রতিদিনই গাড়ি পোড়াচ্ছে। আমরা ভেবেছি আগের মতো বাস মালিক-শ্রমিক ঐক্য করে রাস্তায় নামব। বিএনপি নেতাদের বাড়ি ঘেরাও করব।
এদিকে গতকাল সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) বলেছেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন।
তফসিল ঘিরে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিরোধীরা গুপ্ত হামলা করছে। এ রকম হামলা স্বাধীনতার পর সিরাজ সিকদার পার্টি এবং সব গুপ্ত সংগঠন করত। তারপর ২০১৪ সালে নির্বাচন প্রতিরোধ করার নামে গুপ্ত হামলা চালিয়েছে, মানুষ হত্যা করেছে। এই দুটি বাস বা চারটি বাসে আগুন দিয়ে একটি দেশের ১৬ কোটি মানুষের নিজস্ব অধিকার থেমে থাকতে পারে না। সে কারণেই তফসিল ঘোষণা করার পরে যদি কেউ নাশকতা করে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই। যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। তিনি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে বিষয়ে দৃঢ় মত প্রকাশ করেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমরা আশা করছি বিএনপি নির্বাচনে আসবে। বর্তমান টালমাটাল বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিএনপি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের খেলায় মেতে উঠবে না। তারা ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেবে। তাছাড়া তাদের প্রভুরা প্রচুর চেষ্টা করছে যেন নির্বাচন নিরপেক্ষ হয় এবং বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।
তিনি বলেন, সরকারও নির্বাচন নিরপেক্ষ করতে ইসিকে উদারভাবে সব সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। পরিস্থিতির অনেক উন্নয়ন হচ্ছে। তফসিল ঘোষণার পর বিএনপি শিথিল কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনে চলে আসবে। যদি না আসে, বিশৃঙ্খলার পথ বেছে নেয়, তাহলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সদাপ্রস্তুত রাজনৈতিক দল আওয়ামী লীগ কঠোর অবস্থান গ্রহণ করতে বাধ্য হবে। বাংলাদেশকে আমরা ফিলিস্তিন হতে দেব না।
শেয়ারনিউজ, ১৪ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













