×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ নভেম্বর ১৩ ১৫:২৩:২৬
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে অলিম্পিক এ্যাক্সেসরিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন অলিম্পিক এ্যাক্সেসরিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৯.৩৭ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারদর কমেছে ৯.৩০ শতাংশ। আর ৯.১৫ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং, ন্যাশনাল ফিড মিল, ইয়াকিন পলিমার, বীচ হ্যাচারি, জেমিনি সি ফুড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ারনিউজ, ১৩ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে