×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ন্যাশনাল টির প্রথম প্রান্তিক প্রকাশ

২০২৩ নভেম্বর ১২ ০৬:৩৫:১৬
ন্যাশনাল টির প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর'২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর'২৩) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৩ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০১ টাকা ৫৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ০৭ পয়সা (নেগেটিভ)। আগের বছরের একই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছিল ৪৮ টাকা ১৯ পয়সা (নেগেটিভ)।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা (নেগেটিভ) আর আগের বছরের একই সময় ছিল ০৯ টাকা ১১ পয়সা (নেগেটিভ)।

শেয়ারনিউজ, ১১ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে