৪৩ জাল পে-অর্ডার দিয়ে বাগিয়ে নিল ৮ সেতুর নির্মাণকাজ
নিজস্ব প্রতিবেদক : ৪৩টি জাল পে-অর্ডার দিয়ে সেতু নির্মাণকাজ বাগিয়ে নিয়ে বিল তুলে নেওয়ার অভিযোগে এক ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু/কালভার্ট নির্মাণ (সংশোধিত)’ শীর্ষক প্রকল্পে এমন অনিয়মের প্রমাণ পাওয়ার পর দুদক থেকে ওই চিঠি দেওয়া হয়েছে।
গত ৩১ অক্টোবর কমিশন থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, অন্যের জাল স্বাক্ষরে ভুয়া পে-অর্ডার দিয়ে দরপত্রে অংশগ্রহণ সংক্রান্ত একটি অভিযোগ দুদকে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়, ২০১৬-১৭ অর্থবছরে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় ‘গ্রামীণ রাস্তায় কম-বেশি ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু/কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আটটি সেতু নির্মাণ করা হয়।
ওই সেতু নির্মাণের দরপত্র প্রক্রিয়া যথাযথ পদ্ধতি অনুসরণপূর্বক ঠিকাদার নির্বাচন করা হয়। দরপত্র মূল্যায়নের সময় মানিকছড়ি উপজেলার চারটি প্রতিষ্ঠান ‘এটি ট্রেডার্স’, ‘তপন জ্যোতি চাকমা’, ‘সাইফুল ট্রেডার্স’ ও ‘ওয়াইজ ট্রেডার্স’-এর ৯৭ হাজার ৬০০ টাকার পে-অর্ডার এবং লক্ষ্মীছড়ি উপজেলার ৯৮ হাজার টাকার পে-অর্ডারসহ সর্বমোট ৪৩টি ভুয়া পে-অর্ডার ব্যবহার করা হয়।
এর মধ্যে দুটি পে-অর্ডার জাহেদুল আলম মাসুদ নামের এক ঠিকাদার মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করেন। অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি মাসুদ একজন সাধারণ পাবলিক। তার কোনো ঠিকাদারি লাইসেন্স নেই। তিনি অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে কাজ করেন।
সাধারণ পাবলিক হওয়ায় এই সংক্রান্ত অপরাধ দুদকের সিডিউলভুক্ত নয় বিধায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে প্রেরণের জন্য কমিশন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুদক থেকে পাঠানো চিঠিতে অভিযোগ-সংশ্লিষ্ট আট পাতার রেকর্ডপত্র সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) থেকে বাস্তবায়নাধীন ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু/কালভার্ট নির্মাণ (সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী সেতু/কালভার্ট নির্মাণের কাজ চলমান রয়েছে।
শেয়ারনিউজ, ০৮ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













