×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ নভেম্বর ০৮ ১৫:১০:৫৩
বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর কমেছে ৭.৪৪ শতাংশ। আর ৬.১৯ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিব্রা ইনফিউশন।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল, ক্রিস্টাল ইন্সুরেন্স, মনোস্পুল পেপার, ন্যাশনাল টি কোম্পানি, আজিজ পাইপস, ইমাম বাটন এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ারনিউজ, ০৮ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে