×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ নভেম্বর ০৭ ১৪:৫১:১৯
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে এদিন সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৯৫ শতাংশ। আর ৯.৬৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক এ্যাক্সেসরিজ।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স ফুটওয়্যার, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ইনট্রাকো রিফুয়েলিং, আজিজ পাইপস, আরডি ফুড এবং শমরিতা হসপিটাল।

শেয়ারনিউজ, ০৭ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে