সর্বোচ্চ ডিভিডেন্ড সত্বেও জেমিনি ফুডের শেয়ারে বড় পতন!
সর্বোচ্চ ডিভিডেন্ড সত্বেও জেমিনি ফুডের শেয়ারে বড় পতন
নিজস্ব প্রতিবেদক : সর্বোচ্চ ডিভিডেন্ড দেয়া সত্বেও বিনিয়োগকারীদের শেয়ারদর কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুডের। গত ২৯ অক্টোবর উভয় স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির ডিভিডেন্ড ঘোষণা আসে। ওইদিন কোম্পানিটির শেয়ারদর ৮০৫ টাকা ১০ পয়সা থেকে কমে দাঁড়ায় ৭৫২ টাকা ৮০ পয়সায়। ডিডিভেন্ড ঘোষণা আসার দিন শেয়ারটির দাম কমেছে ৫২ টাকা ৩০ পয়সা বা ৬.৫০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৪৭ পয়সা। যা আগের বছর ছিল ৯ টাকা ৬১ পয়সা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিভিডেন্ড ঘোষণা আসার আগের দিন শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৮০৫ টাকা ১০ পয়সা। ডিভিডেন্ড ঘোষণা আসার দিন ২৯ অক্টোবর শেয়ারটির দাম সর্বোচ্চ ৯০০ টাকায় লেনদেন হয়। তারপর ক্রমাগত পড়তে থাকে। এক পর্যায়ে ৮০০ টাকার কাছাকাছি নেমে যায়। ওইদিন লেনদেন শেষে শেয়ারটি ৭৫২ টাকা ৮০ পয়সায় ক্লোজি হয়। বর্তমানে এই দরের আশেপাশেই লেনদেন হচ্ছে।
বিনিয়োগকারীরা বলছেন, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৬ বছর পর এবার সর্বোচ্চ ডিভিডেন্ড এবং রেকর্ড মুনাফা ঘোষণা করেছে। ডিভিডেন্ড ও মুনাফা উল্লম্ফনের খবরে যেখানে শেয়ারটির দাম বাড়ার কথা ছিল, সেখানে উল্টো কমেছে। তার মানে ডিভিডেন্ড ও মুনাফার ঝলক দেখিয়ে বড় বিনিয়োগকারীরা শেয়ারটি বিক্রি করেছেন। আর সাধারণ বিনিয়োগকারীরা সেই শেয়ার চড়া দামে লুফে নিয়েছেন।
ডিভিডেন্ড ঘোষণা আসার দিন ডিএসইতে শেয়ারটি লেনদেন হয়েছে ৪ লাখ ৬৩ হাজার শেয়ার। পরের দিন ৩০ অক্টোবর লেনদেন হয়েছে ২ লাখ ৬৫ হাজার, ৩১ অক্টোবর ১ লাখ ২৭ হাজার, ০১ নভেম্বর ১ লাখ ৬৮ হাজার এবং ০২ নভেম্বর ১ লাখ ৪২ হাজার শেয়ার। এতে দেখা যায়, ডিভিডেন্ড ঘোষণা আসার দিন শেয়ারটির লেনদেন ছিল গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। তার মানে ওইদিন বড় বিনিয়োগকারীরা বিশাল পরিমাণ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের ধরিয়ে দিয়েছেন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৮ মে, ২০২৩ তারিখে শেয়ারটির দাম ৯২৫ টাকায় উঠেছিল। যা ছিল গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ওই সময় থেকেই শেয়ারটির ডিভিডেন্ডকে ঘিরে নানা রকম তথ্য বাজারে ছড়ানো হয়। ওই সময়ে কোম্পানিটির আকাশছোঁয়া মুনাফা নিয়ে ডিএসইর একটি তদন কমিটি গঠিত হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি মুনাফা ৫০ শতাংশের বেশি সমর্থনে কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। এর প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির মুনাফা তথ্য চুড়ান্ত যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। এমন অবস্থায় কোম্পানিটি আর্থিক প্রতিবেদন চুড়ান্ত করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। কিন্তু সর্বোচ্চ ডিভিডেন্ড ও মুনাফা ঘোষণার পর শেয়ারটির দাম যেখানে বাড়ার কথা ছিল, সেখানে পতনের মধ্যে রয়েছে। বিনিয়োগকারীরা অভিযোগ করছেন, সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ারটি অফলোড করার জন্যই সর্বোচ্চ ডিভিডেন্ড ও মুনাফা ঘোষণা করা হয়েছে। যে কারণে ডিভিডেন্ড ঘোষণা আসার দিনই শেয়ারটির বড় পতন হয়েছে।
খাদ্য ও আনুষঙ্গিক খাতের ‘এ’ ক্যাটাগরির জেমিনি সি ফুড ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৪০ কোটি ৬ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫ লাখ টাকা।
কোম্পানিটির ৬১ লাখ ৫ হাজার ২০৬টি শেয়ারের মধ্যে ৩০.০১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১২.১৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.১৮ শতাংশ বিদেশি এবং ৫৭.৬৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
শেয়ারনিউজ, ০৪ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত








