×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আজ আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

২০২৩ নভেম্বর ০৪ ০৭:১২:২৯
আজ আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভা আজ শনিবার (০৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, হাক্কানী পাল্প, ইবনে সিনা ও বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন ও হাক্কানী পাল্প ৩০ জুন, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, ইবনে সিনা ও বে-লিজিং চলতি অর্থবছরের জুলাই-সেপ্টম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

শেয়ারনিউজ, ০৪ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে