×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ নভেম্বর ০৩ ১১:৪৪:৩৭
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর-০২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৭০টির দর বেড়েছে, ৭৯টির দর কমেছে, ২২৯টির দর অপরিবর্তিত ছিল এবং ২৫টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সমরিতা হাসপাতালের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২.২৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ৩১.৮০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৯.৩৯ শতাংশ, মেঘনা সিমেন্টের ১৮.৮৪ শতাংশ, হাক্কানী পাল্পের ১৫.৫০ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ১৪.০৫ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ১১.৫৬ শতাংশ, সেনা কল্যাণ ইন্সুরেন্সের ১১.১১ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৯.৯৫ শতাংশ এবং ন্যাশনাল টি কোম্পানির ৯.৮৩ শতাংশ।

শেয়ারনিউজ, ০৩ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে