ইন্টারনেটের গতি ফিরবে ৩ দিন পর
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুনের ঘটনায় সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। প্রায় ৬০০ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সেবা বন্ধ হয়ে পড়েছে।
এসব সেবা দ্রুত চালুর চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। আগুনে পোড়া ভবন থেকে প্রয়োজনীয় ডিভাইস বের করে অন্য কোথাও অস্থায়ী ডাটা সেন্টার বসানোর চেষ্টা করছেন তারা।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নেতারা বলছেন, ডাটা সেন্টারে অগ্নিকাণ্ডে যেসব প্রতিষ্ঠানের ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে গেছে, সেগুলো পুরোপুরি চালু করতে আরও ২৪ ঘণ্টা সময় লাগবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা ৫৯ মিনিটে খাজা টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ১২ ঘণ্টার চেষ্টায় মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ভবনে থাকা তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন নারী। তারা একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মী। নিহত অপরজন সাইফ পাওয়ার টেকের প্রকৌশলী।
সেবাদাতা প্রতিষ্ঠান ঢাকা কোলোর কর্মী নাজমুল হক বলেন, ‘ভবনে ঢুকে সবার আগে আমরা ডিভাইস বের করে এনেছি। জিজিসি নোট, এপেন এ, জুনিফার রাউটারসহ ইন্টারনেট সেবা দিতে প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে যেগুলো অক্ষত রয়েছে, সেগুলো বের করে পাশে আরেকটি ভবনে আমরা সেট করেছি।’
তিনি বলেন, ‘গতি কম-বেশি নিয়ে এখন আমরা কাজ করছি না। আমরা এখন চেষ্টা করছি দ্রুত বন্ধ হওয়া ইন্টারনেট সার্ভিস চালু করার। ২৪ ঘণ্টার মধ্যে সেটা সম্ভব হতে পারে।’
আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়া বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু ভবনের মালিকপক্ষ সেখানে আমাদের কাজ করতে দিচ্ছে না। তারা আমাদের ডিভাইসগুলো বের করার সুযোগ দিয়েছেন। সেগুলো আমাদের আইএসপি প্রতিষ্ঠানগুলো বের করে এনেছে।’
তিনি আরও বলেন, ‘ডাটা সেন্টার ভালো ছিল। পুড়েছে ফাইবার ক্যাবল। ফলে সেন্টারের ভেতরের প্রয়োজনীয় ডিভাইস যেকোনো জায়গায় বসিয়ে আমরা ইন্টারনেট সচল রাখার কাজ করতে পারছি। এখন যে অবস্থায় আমরা আছি, তা থেকে বলতে পারি—২৪ ঘণ্টা সময় লাগবে আমাদের। এই সময়ের মধ্যে বন্ধ হওয়া সব ইন্টারনেট সার্ভিস পুনরায় চালু করতে পারবো আমরা। তবে ধীরগতি থাকতে পারে। আর স্বাভাবিক গতির ইন্টারনেট পেতে আরও তিন-চারদিন অপেক্ষা করতে হবে।’
অন্যদিকে মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক সূত্র বলছে, এরই মধ্যে এক অপারেটরের নম্বর থেকে অন্য অপারেটরে কল করতে যে নেটওয়ার্ক বিভ্রাট হচ্ছিল, তা এখন একেবারে কমে এসেছে। ২৪ ঘণ্টার মধ্যে শতভাগ আগের অবস্থায় ফিরবে মোবাইল নেটওয়ার্ক। অর্থাৎ সেক্ষেত্রেও স্বাভাবিক নেটওয়ার্ক পেতে শনিবার (২৮ অক্টোবর) রাত পর্যন্ত গ্রাহকদের অপেক্ষা করতে হবে।
এদিকে, খাজা টাওয়ার রাজধানীর সবচেয়ে বড় ডাটা হাব হওয়ায় আগুন লাগার পর থেকে ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এতে ঢাকাসহ সারাদেশে ইন্টারনেটে ধীরগতি দেখা দেয়। বৃহস্পতিবার রাতে অনেক সেবাদাতা প্রতিষ্ঠানের ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে যায়। তখন জানানো হয়, প্রায় ৬০০ আইএসপি প্রতিষ্ঠানের সেবা বন্ধ হয়ে পড়েছে। এতে সারাদেশের গ্রাহকরা সমস্যা পড়তে পারেন।
শেয়ারনিউজ, ২৭ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত













