ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিশ্বকাপে রেকর্ড গড়লো বাংলাদেশ

২০২৩ অক্টোবর ১৪ ১১:৪৬:৩৯
বিশ্বকাপে রেকর্ড গড়লো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অনন্য একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে টাইগাররা।

শুক্রবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ৮টি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ প্রত্যেকে দুটি করে ছক্কা মেরেছেন।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে ৭টি ছক্কা হাঁকিয়েছিল। একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬টি ছক্কা হাঁকিয়েছিল টাইগাররা।

আর ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬টি ছক্কা মারে টাইগারর ব্যাটাররা।

শেয়ারনিউজ, ১৪ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে