সবাইকে কাঁদিয়ে হাসলেন মেসি, বিদায়ী বক্তব্যে বললেন যে কথা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ ২১ বছরের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হলো আবেগঘন এক রাতে। আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে মাঠে নেমে শুধু জয়ই এনে দেননি, গোল ও অ্যাসিস্টে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটিকেও স্মরণীয় করে রেখেছেন কিংবদন্তি এই ফুটবলার। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে মেসিকে বিদায় জানিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করে আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজ গোল করেন, আর শেষ গোলটি আসে মেসির পেনাল্টি থেকে। পাশাপাশি দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টাইন অধিনায়ক। এভাবেই নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে গোল ও দুই অ্যাসিস্ট নিয়ে মাঠ ছাড়েন তিনি।
তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আবেগঘন হয়ে ওঠে খেলা শেষে মেসির বিদায়ী বক্তব্য। মাইক্রোফোন হাতে শুরুতে মুখে হাসি থাকলেও একপর্যায়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বক্তব্যের শুরুতেই প্রয়াত বাবা হোর্হে মেসির কথা স্মরণ করেন আর্জেন্টাইন তারকা। এরপর জাতীয় দলের জার্সি পরে দীর্ঘ সময় খেলার সুযোগ পাওয়াকে নিজের জন্য বড় গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
মেসি বলেন, আর্জেন্টিনার হয়ে খেলার অনুভূতির সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। দীর্ঘ ক্যারিয়ারে নানা কঠিন সময় এলেও তিনি ও তার সতীর্থরা কখনো লড়াই থামাননি। জাতীয় দলের জার্সির প্রতি নিজেদের দায়িত্ব ও ভালোবাসা থেকে তারা সবসময় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।
জাতীয় দলের সঙ্গে আর মাঠে ফিরতে না পারার বিষয়টিই মেসির কাছে সবচেয়ে কষ্টের হয়ে উঠেছে। বিদায়ী বক্তব্যে তিনি জানান, সারা জীবন আর্জেন্টিনার হয়ে আবার মাঠে নামতে চাইবেন। কিন্তু বর্তমান সময়টিকেই বিদায়ের জন্য উপযুক্ত মনে করছেন।
সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ জাতীয় দলের হয়ে অর্জিত সাফল্যের পেছনে সতীর্থদের অবদান স্মরণ করেন তিনি। তার ভাষায়, ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে তিনি বীর যোদ্ধাদের মতো সতীর্থদের পাশে পেয়েছেন।
ভক্তদের ভালোবাসার কথাও আলাদা করে তুলে ধরেন মেসি। তিনি বলেন, আর্জেন্টিনার হয়ে যেখানেই খেলেছেন, স্টেডিয়াম পূর্ণ ছিল এবং অনেক সময় মনে হয়েছে যেন তারা নিজেদের ঘরের মাঠেই খেলছেন। সেই সমর্থন ও পরিবেশ তিনি ভবিষ্যতে সবচেয়ে বেশি মিস করবেন।
বিদায়ী বক্তব্যে ভবিষ্যৎ নিয়েও সতর্কবার্তা দেন মেসি। জাতীয় দলের নতুন প্রজন্মকে সমর্থন করার কথা জানিয়ে তিনি বলেন, সামনে কঠিন সময় আসতে পারে। এমন পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ জাতীয় দলের ব্যর্থতা দেখতে চাওয়া মানুষও রয়েছে বলে সতর্ক করেন তিনি।
আবেগঘন বক্তব্যের শেষদিকে মেসি স্পষ্ট করে জানান, তিনি এই জায়গা, এই মাঠ এবং সমর্থকদের ছেড়ে যেতে চান না। ভক্তদের ভালোবাসার কথা জানিয়ে নিজেকে আর্জেন্টাইন হিসেবে গর্বিত বলেও উল্লেখ করেন।
মেসির শেষ ম্যাচের আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও তার দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তির কথা জানিয়েছিল। বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার দর্শকদের সামনে তার শেষ উপস্থিতি।
আর্জেন্টিনার হয়ে মেসির বিদায় তাই কেবল একটি ম্যাচের সমাপ্তি নয়; এটি দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম দীর্ঘ ও সফল এক অধ্যায়ের শেষ দৃশ্য। জাতীয় দলের হয়ে তার শেষ রাতে জয়, গোল, অ্যাসিস্ট আর আবেগ—সব মিলিয়ে মনুমেন্টাল স্টেডিয়ামের রাতটি হয়ে থাকল স্মরণীয়।
মুয়াজ/
পাঠকের মতামত:
- সবাইকে কাঁদিয়ে হাসলেন মেসি, বিদায়ী বক্তব্যে বললেন যে কথা
- নজরদারি আরও গতিশীল করতে বিএসইসির নতুন সিদ্ধান্ত ঘোষণা
- শেয়ারবাজারে অনিয়ম ঠেকাতে আপসহীন হওয়ার আহ্বান
- শেয়ারবাজারের কারসাজি থামাতে দুর্বল কোম্পানিতে বাড়তি নজরদারির তাগিদ
- সূচকের টানা পতনে বাড়ছে লোকসান, নিয়ন্ত্রকের উদ্যোগ নিয়ে প্রশ্ন
- ৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মুনাফার ইতিবাচক ধারাবাহিকতার পর সুখবর নিয়ে আাসছে প্রকৌশল খাতের যে কোম্পানি
- ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক
- এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ভিসা বন্ধের পর সরকারের সতর্কতা, পাসপোর্ট জমা দিলেই বিপদ!
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস
- বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













