২৫২ প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আসতে সহায়তা করবে ডিএসই
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডিএসই ও বিজিএমইএ’র মধ্যে এই সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।
এই চুক্তির মাধ্যমে ২০২টি গ্রীন ফ্যাক্টরি এবং ৫০টি শীর্ষ রপ্তানীকারক প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য ডিএসই প্রয়োজনীয় মূলধন উত্তোলনের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
এছাড়া, ডিএসই এবং বিজিএমই যৌথভাবে শেয়ারবাজারের মাধ্যমে আরএমজি কোম্পানিগুলোর প্রচার ও শেয়ারবাজারের মাধ্যমে অর্থায়নের উদ্দেশ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রতিষ্ঠা করা; আরএমজি কোম্পানির উন্নতির জন্য জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করা; উভয় প্রতিষ্ঠান যৌথভাবে প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কশপ/সম্মেলন/সচেতনতামূলক পোগ্রাম/শেয়ারবাজার মেলা/অন্য যেকোন কর্মসূচির আয়োজন করা; রেডি-মেড গার্মেন্টস (আরএমজি) কোম্পানির কর্মকর্তাদের জন্য শেয়ারবাজারের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা; সবুজায়নের অর্থনীতিকে উন্নীত করার জন্য লিডস সার্টিফাইড বা গ্রিন আরএমজি কোম্পানির বিষয়ে জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময় করা; উভয় পক্ষই বিভিন্ন সামাজিক এবং সুশাসন (ইএসজি) সহযোগিতায় ইএসজি এবং টেকসই অর্থায়নের জন্য আরএমজি কোম্পানির সাথে একসাথে কাজ করা; তহবিল সংগ্রহ ও তালিকাভুক্তির লক্ষ্যে রেডি-মেড গার্মেন্টস (আরএমজি) কোম্পানির তথ্য, প্রকাশনা এবং তথ্য প্রদান করা এবং পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য এবং ডেটা বিনিময় করার উদেশ্যে
সমঝোতা স্মারক সাক্ষর করেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ এবং বিজিএমই-এর প্রেসিডেন্ট ফারুক হাসান৷ এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, পরিচালক মোঃ শাকিল রিজভী, শরীফ আনোয়ার হোসেন, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার এফসিএ, ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিএমইএ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, আজকের দিনটি একটি বিশেষ দিন। দেশের অর্থনীতির প্রধান দুটি স্তম্ভ: ডিএসই এবং বিজিএমই-এর মধ্যে পারষ্পরিক সহযোগীতার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে৷ এই সহযোগিতা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধি নয়, এটি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সম্মিলিত দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।
ড. হাসান বাবু আরও বলেন, বাংলাদেশের জিডিপি’র প্রবৃদ্ধিতে বিজিএমই-এর অধীন গার্মেন্টস কোম্পানিগুলোর বিশাল ভূমিকা রয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের অর্থনীতিতে শেয়ারবাজারও বিশাল ভূমিকা রাখছে। বড় বড় কোম্পানিগুলো যত বেশি শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে, শেয়ারবাজার তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থায়ন মুলতঃ ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, যা অত্যন্ত ব্যয়বহুল। এটি আসলে শেয়ারবাজারের মাধ্যমে হওয়া উচিত। আর শেয়ারবাজারকে শক্তিশালী করতে ভাল ভাল গার্মেন্টস কোম্পানিগুলোর তালিকাভুক্তির প্রয়োজন। শেয়ারবাজারকে শক্তিশালী করা ডিএসই’র বর্তমান পরিচালনা পর্ষদের অন্যতম উদ্দেশ্য। আমরা শেয়ারবাজারের মাধ্যমে আপনাদের উন্নয়ন পরিকল্পনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা প্রয়োজনে আপনাদের সাথে আবার বসবো, যাতে আপনাদেরকে পাশে নিয়ে গার্মেন্টস খাতের ভাল ভাল কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করে শেয়ারবাজারকে এগিয়ে নেয়া যায়। আর এজন্য ডিএসই আপনাদের সব ধরণের সহযোগিতা করবে।
ড. হাসান বাবু আরও উল্লেখ করেন, বাংলাদেশের শীর্ষ গ্রীন ফ্যাক্টরীগুলো শেয়ারবাজারে অন্তর্ভুক্তির মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হলে বিদেশি ক্লায়েন্টের নিকট ব্র্যান্ডিং হবে এবং একটি স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে তাদের মূল্যায়ন বেড়ে যাবে। কারণ বিদেশি গ্রাহকরা সব সময় পাবলিক লিস্টেড কোম্পানি হওয়াকে অন্যতম গুণাবলী হিসেবে মনে করে। এ বিষয়ে বিজিএমইএ’র প্রেসিডেন্টও একমত পোষণ করেন।
এই সমঝোতা স্বাক্ষরের পরপরই ডিএসই ও বিজিএমইএ যৌথভাবে ২০২টি গার্মেন্টস ফ্যাক্টরী ও ৫০টি শীর্ষ রপ্তানীকারক প্রতিষ্ঠানের সাথে পর্যায়ক্রমে শেয়ারবাজারের সেবা প্রদান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। শীঘ্রই এই সংক্রান্ত সিডিউল ঘোষণা করা হবে। বিজিএমই-এর পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই এই সংক্রান্ত তালিকা হস্তান্তর করা হয়।
বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসান ডিএসই’র চেয়ারম্যানকে ধন্যবাদ জানিযে বলেন, বাংলাদেশে সর্বোচ্চ ২০২টি গ্রীন ফ্যাক্টরী রয়েছে। বিশ্বের শীর্ষ ১৫ গ্রীন ফ্যাক্টরীর মধ্যে বাংলাদেশের রয়েছে ১৩টি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেডিমেট গার্মেন্টসের গুরুত্ব খুবই তাত্পর্যপূর্ণ। ডিএসই ও বিজিএমইএ-এর সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় পক্ষ শেয়ারবাজারের গভীরতা বৃদ্ধিতে সহায়হক হিসেবে কাজ করবে। পাশাপাশি দেশের আরএমজি সেক্টরে ব্র্যান্ডিংয়ে ডিএসই কাজ করবে। এই চুক্তির মাধ্যমে বিশ্বের শীর্ষ গ্রীন ফ্যাক্টরীগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য ডিএসই প্রয়োজনীয় মূলধন উত্তোলনের জন্য সর্বাত্মক সহযোগীতা করবে এবং এ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচী ও সেমিনারের আয়োজন করবে। তিনি আরও বলেন, বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরীগুলো সীমিত সংখ্যক ৫টি প্রোডক্ট নিয়ে কাজ করে। অথচ আরও একশটি পোডাক্ট নিয়ে কাজ করার সক্ষমতা রয়েছে।
শেয়ারনিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











