১৫ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার ছবি
বিনোদন ডেস্ক : আলোর মুখ দেখেনি প্রয়াত মান্না অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। বেশ কয়েকবার এর মুক্তির পরিকল্পনা থাকলেও কোনোভাবে তা পিছিয়ে যায় প্রত্যেবারই। তবে এবার মান্নাভক্তদের সুখবর দিয়েছেন সিনেমাটির প্রযোজক। বলেছেন, নতুন করে এর মুক্তি নিয়ে ভাবছেন তিনি। আগামী ১৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান মান্না। এর ১৫ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ‘জীবন যন্ত্রণা’। এ নিয়ে সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের সিনেমা, সংগত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর ঘিরে ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।’ ২০২১ সালের অক্টোবরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।
প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন জাহিদ হোসেন।
সিনেমার মুক্তি এত বিলম্বে কেন– এমন প্রশ্নের জবাবে প্রযোজক বলেন, ‘লীলামন্থন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। নানা জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায়। আমি মনে করি, এই সময়ে তারকাবহুল সিনেমাটির আবেদনও অনেকটাই কমে গেছে।
তিনি বলেন, সিনেমাটি মুক্তি দিলেও হয়তো লোকসান হবে। এর পরও এটি মুক্তি দিতে চাই। মান্নাভক্ত ও সাধারণ দর্শক অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য।’ পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘বেশ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। অনেক অপেক্ষার পর এটি মুক্তি পাবে ভেবে ভালো লাগছে। মান্না এ সিনেমার অন্তঃপ্রাণ। তার শিডিউল পেয়েছিলাম ১০ দিনের। শেষ দৃশ্যটি তিনি করে যেতে পারেননি। এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় হন। পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্যটি করেছি। সিনেমার ১২টি গল্পের নায়কই মান্না। তিনি একেবারে নতুনভাবে হাজির হবেন সিনেমায়, যা দেখলে দর্শক সহজেই বুঝতে পারবেন।’ দর্শক সিনেমাটি পছন্দ করবেন বলে প্রত্যাশা করেন তিনি।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময়ের একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন যন্ত্রণা’। সিনেমায় মান্নার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ অনেকে।
শেয়ারনিউজ, ০২ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদত্যাগের পর ককরোচ পার্টির নেতাদের নতুন ঘোষণা
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, জানা গেল পরবর্তী পরিকল্পনা
- দায়িত্ব নিয়েই শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ খুললেন নতুন মন্ত্রী
- সতীর্থদের চমকে দিতে মেসির বিশেষ উপহার, ব্যাগ খুলতেই মিলল যা
- কথা বলতে গিয়ে হঠাৎ চড়, সাবেক মন্ত্রীর মেয়ের কাণ্ডে মামলা
- এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে নতুন খবর, জানা গেল সম্ভাব্য দিন
- স্বর্ণের দামে স্বস্তি, আজ থেকেই কার্যকর নতুন দাম
- তেলের দাম বাড়ছে হু হু করে, এবার জ্বালানি সংকট!
- পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী, বহাল থাকল যাদের নিরাপত্তা
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- মিউচুয়্যাল ফান্ডে প্রযুক্তিনির্ভর কাস্টডিয়ান সেবায় নতুন উদ্যোগ
- রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা নিয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যা
- রান্না করা গরুর মাংস সবুজ হওয়ার সম্ভাব্য কারণ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১১ দলীয় ঐক্য থেকে সরে গেল খেলাফত মজলিস, জানাল কারণ
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
- পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
- সেলফি ভিডিও দিলেই মিলবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ!
- সৌদির দুই অঞ্চলে ‘বিপদের’ সতর্কতা, কয়েক মিনিট পরই প্রত্যাহার
- ২৪ জুলাই স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- একসঙ্গে বার্তা দিতে নতুন কৌশলে নেপালের প্রধানমন্ত্রী
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- ট্রাম্পের শুল্কনীতিতে বাংলাদেশের জন্য খুলছে নতুন সুযোগ
- ১২ বিএনপি নেতা পেলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শীর্ষ পদ
- বঙ্গভবন থেকে গুলশান, সাহাবুদ্দিনের নতুন ঠিকানা নিয়ে চাঞ্চল্য
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্রে মিলল বিস্তারিত ব্যাখ্যা
- ‘আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’—বড় ঘোষণা
- রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুলের বার্তা
- পদত্যাগের পর যেখানে থাকবেন রাষ্ট্রপতি, সামনে এলো নতুন তথ্য
- দাঁত সুস্থ রাখতে টুথব্রাশ বদলানোর সঠিক সময় জেনে নিন
- এমপির অপরাধ নিয়ে প্রকাশ্যে যা বললেন জামায়াত আমির
- আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্র প্রস্তুত!
- দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার
- রেকর্ডের পথে স্বর্ণ, ভরির নতুন দাম জানাল বাজুস
- ৬৫ এমপির অনুরোধে অনশন ভাঙলেন ওয়াংচুক
- বিক্ষোভে চাপে মোদি, দিলেন বড় সিদ্ধান্তের ইঙ্গিত
- পদত্যাগের গুঞ্জনের মাঝেই রাষ্ট্রপতির স্বাস্থ্য নিয়ে নতুন আপডেট
- ভারতের আমন্ত্রণে নতুন বার্তা, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে













