দেশের চিকিৎসক বললেন ক্যানসার, ভারতে গিয়ে জানতে পারলেন আলসার!
নিজস্ব প্রতিবেদক : খুলনায় এক চিকিৎসকের বিরুদ্ধে আলসারকে ক্যানসার বলে রোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, খুলনা সাতরাস্তা মোড়ের গ্যাস্ট্রো-লিভার অ্যান্ড কোলন রেক্টাম রিসার্চ সেন্টারের মালিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক জওহর লাল সিংহ ল্যাব রিপোর্টে আলসারের জায়গায় এডিট করে ‘ক্যানসার’ লিখেছেন।
পরে ভারতে গিয়ে রোগী জানতে পারেন তার ক্যানসার নয়, আলসার হয়েছে। বিষয়টি এখন বাংলাদেশ মেডিকেল অ্যাসিয়েশনের (বিএমএ) তদন্তাধীন। এ বিষয়ে নগরীতে চলছে নানা আলোচনা-সমালোচনা।
জানা গেছে, আশিকুর রহমান খুলনার টুটপাড়া এলাকার বাসিন্দা। গত ২৩ মার্চ হঠাৎ পেটের ব্যথা নিয়ে চিকিৎসার জন্য নগরীর সাতরাস্তা মোড়ের গ্যাস্ট্রো-লিভার অ্যান্ড কোলন রেক্টাম রিসার্চ সেন্টারে যান।
সেখানে কোলোনোস্কোপি ও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেন প্রতিষ্ঠানটির মালিক ও ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও গ্যাস্ট্রো অ্যান্ড কলোরেক্টাল সার্জন ডা. জওহর লাল সিংহ। এরপর তিনি আশিকুরের মলদ্বারে জটিল ক্যানসারের কথা বলেন। বিষয়টি নিশ্চিত করতে রোগীর নমুনা পাঠান ল্যাবএইডে।
আশিকের বাবা আইয়ুব আলী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ২৬ মার্চ রিপোর্ট দেয়ার কথা থাকলেও ৩০ মার্চ ল্যাবএইডের একটি রিপোর্টের ফটোকপি দেখিয়ে ডা. জওহর লাল জানান, আশিকের ভয়াবহ ক্যানসার হয়েছে। দ্রুত অপারেশন না করালে তাকে বাঁচানো যাবে না। এক সপ্তাহের মধ্যে করতে হবে বাইপাস সার্জারি। লাগবে মোটা অঙ্কের টাকা।
তিনি বলেন, রিপোর্টের ফটোকপি দেখে তার খটকা লাগে। মূল রিপোর্ট দেখতে চাইলে জানানো হয়, এটি দেয়া যাবে না, অপারেশনের কাজে লাগবে।
বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে এমন বক্তব্য শুনে মানসিকভাবে ভেঙে পড়ে আশিকের পরিবার। পরে উন্নত চিকিৎসার জন্য মে মাসের শুরুতে ভারতের ভ্যালোরে গিয়ে খ্রিষ্টান মেডিকেল কলেজের গ্যাস্ট্রো এন্ট্রোলজি অ্যান্ড হেপাটোলজি বিভাগে রোগীকে ভর্তি করান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ৩১ মে চিকিৎসকরা রোগ নির্ণয় করেন।
তাদের রিপোর্টে দেখা যায়, পাপ্পুর ক্যানসার হয়নি; তার পেটের মলদ্বারে আলসার হয়েছে। কোনো জটিল অপারেশন করতে হবে না। সামান্য কিছু ওষুধ খেলেই রোগ ভালো হয়ে যাবে।
তিনি আরও বলেন, ‘দেশে ফিরে ল্যাবএইড হাসপাতালে গিয়ে জানতে পারি, আমাদের যে হিস্টো প্যাথলজি রিপোর্টের ফটোকপি ধরিয়ে দিয়েছিলেন ডা. জওহর লাল সিংহ, সেটা ভুয়া। তাদের কাছ থেকে অরিজিনাল রিপোর্ট নিয়ে মিলিয়ে দেখি, কারসাজি করে আলসারের জায়গায় এডিট করে ‘ক্যানসার’ বসিয়ে দেয়া হয়েছে।’
অর্থ হাতিয়ে নেয়ার জন্য চিকিৎসকের এমন কারসাজি যাতে বন্ধ হয়, সে কারণে ডা. জওহর লাল সিংহকে আইনী নোটিশ পাঠিয়েছেন আইয়ূব আলী। তবে ওই চিকিৎসক অভিযোগ অস্বীকার করে পুরো দায় চাপানোর চেষ্টা করছেন বায়োপ্সি রিপোর্ট করা বেসরকারি প্রতিষ্ঠান ল্যাবএইডের ওপর।
ল্যাবএইড খুলনা শাখার ইনচার্জ মো. জাকারিয়া এ বিষয়ে বলেন, 'ঢাকা থেকে মেইলে যে রিপোর্ট পাঠিয়েছিল, রিপোর্টে কোথাও ক্যানসারের বিষয়টি উল্লেখ নেই। আলসারের কথা লেখা আছে। সেই প্রমাণ আমাদের মেইলে রয়েছে। আশিককে যে ভুল রিপোর্ট দেয়া হয়েছে, তার সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই।'
এ সব অভিযোগ অস্বীকার করেন জওহর লাল সিংহ। তিনি পুরো দায় চাপান বায়োপসি রিপোর্ট করা বেসরকারি প্রতিষ্ঠান ল্যাবএইডের ওপর। তিনি বলেন, ‘ল্যাবএইড প্রথমে ক্যানসার রিপোর্ট দিলেও এখন এডিট করে আলসার লিখেছে। ল্যাবএইডের রিপোর্টের ওপর ভিত্তি করে ক্যানসার বলেছি। ল্যাবএইড ও রোগীর পরিবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ল্যাবএইডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।’
এ বিষয়ে বিএমএ খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, 'ঘটনাটি নিয়ে বিএমএ থেকে বিশেষজ্ঞ দল দিয়ে তদন্ত করানো হচ্ছে। ল্যাবএইড মিথ্যা রিপোর্ট দিয়েছে, নাকি চিকিৎসকের পক্ষ থেকে প্রতারণা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং থাকবো।’
আশিকুর রহমান পাপ্পু খুলনার টুটপাড়া এলাকার বাসিন্দা। গতবছর তিনি খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তবে নিজের চিকিৎসার পেছনে দেশে ও ভারতের হাসপাতালে ভর্তি থাকার কারণে এ বছর কোনো পাবলিক বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাননি।
আশিক বলেন, ‘চিকিৎসকের ভুলের কারণে আমার ছাত্রজীবন থেকে একটি বছর নষ্ট হয়ে গেছে। আমি ছয় মাস মানসিক ট্রমার মধ্যে ছিলাম। আমি চাই আমার মতো আর কোনো শিক্ষার্থীর যেন এমন অবস্থা না হয়। এ ধরনের ঘটনা চিকিৎসক সমাজের জন্য কলঙ্ক।
শেয়ারনিউজ, ২৪ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন
- ডিসেম্বরের মধ্যে দুটি বড় পরিবর্তন আনছে ডিএসই
- উত্থান-পতনের দোলাচলে বাজার, লেনদেনে কিছুটা বাড়তি সতর্কতা
- ২২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ডাইরেক্ট লিস্টিংয়ে ১০ কোম্পানি, লিস্টিং ফিতেও মিলবে ৫০ শতাংশ ছাড়
- ব্রোকারেজ হাউজের ব্যর্থতায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা ডিএসইর
- ২২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব নিয়োগ
- ২৯ খেলাপির সঙ্গে ‘হেড-টু-হেড’ বৈঠক, দেওয়া হলো সময়সীমা
- যুক্তরাষ্ট্রে পা রেখেই জাতিসংঘকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরানের মন্ত্রীর
- তেলের দাম বাড়ার পর বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব
- মাত্র ৫ টাকার এক পাতায় বাড়বে না বয়স
- দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন, জানুন বিস্তারিত
- ডিএসইর ‘হটকারী’ সিদ্ধান্তে মুনাফার সুযোগ হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- নিজস্ব অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিলেন সংসদ সদস্য
- সরকারি চাকরিজীবীদের জিপিএফে নতুন মুনাফার হার ঘোষণা
- মেয়ে বলিউডের তারকা, মা প্রত্যন্ত বিদ্যুৎহীন গ্রামে
- নাশতায় ভুল খাবার নয়, বেছে নিন এই ১১ পুষ্টিকর খাবার
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- ২৩ সেপ্টেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
- তেলের দাম লিটার প্রতি ৫০০ টাকা করার দাবি
- এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
- সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আবার তারেক ম্যাজিক: ১৭ হাজার কোটির সেতু মাত্র ৫ হাজারে
- নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রাজউকে বড় পরিবর্তন, এক জায়গায় আবেদন করলেই মিলবে নকশা
- শেয়ারবাজারে আস্থার সংকটের মধ্যেই সঞ্চয়পত্রে চমক
- ৩৮২২ কোটির ইলেকট্রিক ট্রেন: বিদ্যুৎ আসবে কোথা থেকে?
- কৌশলগত বিনিয়োগকারীর অতিরিক্ত শেয়ার নিয়ে বিএসইসির কড়া নির্দেশ
- পিংক বাসে প্রতিদিনই লোকসান, যাত্রী না পাওয়ার নেপথ্যে ৫ কারণ
- বড় ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে যা জানা গেল
- ১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
- আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ব্যাংক-এমএফএসের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
জাতীয় এর সর্বশেষ খবর
- তেলের দাম বাড়ার পর বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব
- দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন, জানুন বিস্তারিত
- নিজস্ব অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিলেন সংসদ সদস্য
- সরকারি চাকরিজীবীদের জিপিএফে নতুন মুনাফার হার ঘোষণা
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা













