ব্যাংকাস্যুরেন্স চালুর প্রজ্ঞাপন সাময়িক স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকাস্যুরেন্স চালুর গেজেট নোটিফিকেশন বা প্রজ্ঞাপন জারির দুদিনের মাথায় তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-বিআইএ।
বৃহস্পতিবার (২০ জুলাই) সংগঠনটির প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বিমা কোম্পানিগুলোকে এই তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ব্যাংকাস্যুরেন্স গাইডলাইন্স এর কতিপয় বিষয়ে সংশোধন করা প্রয়োজন বিধায় ব্যাংকাস্যুরেন্স নীতিমালা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গত মঙ্গলবার (১৮ জুলাই) তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিমা কোম্পানির করপোরেট এজেন্ট হিসেবে বিমাপণ্য বিক্রয় কর্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
ব্যাংকাস্যুরেন্স চালুর চিঠিতে বলা হয়, তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ‘ব্যাংকাস্যুরেন্স গাইডলাইন’ প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক এবং বিমা কোম্পানিগুলোর জন্য ‘করপোরেট এজেন্ট (ব্যাংকাস্যুরেন্স) নির্দেশিকা’ প্রণয়ন করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়, সরকার এই গাইডলাইন ও নির্দেশিকা অনুমোদন করেছে। বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংকগুলোর মাধ্যমে বিমাপণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(১) (ল) ধারার বিধান মোতাবেক প্রজ্ঞাপন জারি করতে পারে।
চিঠিটি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নজরে আসলে তাৎক্ষনিকভাবে বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে ফোনে আলোচনা করেন সংগঠনটির প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
‘ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স' এর কতিপয় বিষয়ে সংশোধন করা প্রয়োজন বিধায় গেজেট নোটিফিকেশনটি সাময়িকভাবে স্থগিত করার জন্য তাদেরকে অনুরোধ করা হলে তারা সম্মতি প্রদান করেছেন বলে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ব্যাংকাস্যুরেন্স নির্দেশিকা অনুযায়ী বিমাপণ্য বিক্রির জন্য ব্যাংক বিমা কোম্পানির করপোরেট এজেন্ট হিসেবে কাজ করবে। এক্ষেত্রে একটি ব্যাংক সর্বোচ্চ ৪টি লাইফ ও ৪টি নন-লাইফ বিমা কোম্পানির সাথে চুক্তি করতে পারবে।
অপরদিকে একটি বিমা কোম্পানি সর্বোচ্চ ৪টি ব্যাংকের সাথে ব্যাংকাস্যুরেন্স চুক্তি করতে পারিবে।
করপোরেট এজেন্ট হিসেবে ব্যাংক তার গ্রাহকের নিকট লাইফ এবং নন-লাইফ বিমা কোম্পানির বিমা পরিকল্প বিক্রির বিপণন চ্যানেলসমূহ যেমন: শাখা, টেলিমার্কেটিং, এজেন্ট ব্যাংকিং, ওয়েবসাইট, অ্যাপস ইত্যাদির মাধ্যমে বিমা সুবিধার প্রস্তাবনা, বিজ্ঞাপন, বিক্রয়, বিতরণ অথবা বাজারজাতকরণ করতে পারবে।
ব্যাংকাস্যুরেন্স গাইডলাইন্স অনুসারে, নন-লাইফ বিমা খাত ব্যাংকের এসএমই এবং রিটেইল গ্রাহকদের ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে বিমার আওতায় আনতে পারবে।
তবে করপোরেট গ্রাহকরা ব্যাংকাস্যুরেন্সের আওতায় আসবে না। অর্থাৎ করপোরেট ফায়ার, মেরিন কার্গো, মেরিন হাল, ইঞ্জিনিয়ারিং এবং বিবিধ বিমা পলিসি ব্যাংকাস্যুরেন্সের আওতামুক্ত থাকবে।
ব্যাংকাস্যুরেন্সের গ্রাহকের বিষয়ে গাইডলাইন্সে বলা হয়েছে, ব্যাংকের হিসাব বা কার্ডধারী গ্রাহককে ব্যাংকাস্যুরেন্স পণ্য বিক্রির প্রস্তাব করতে পারবে ব্যাংক। ব্যাংকের গ্রাহক নয় এমন কোন ব্যক্তির নিকট ব্যাংকাস্যুরেন্সের অধীন বিমাপণ্য বিক্রির প্রস্তাব করা যাবে না। তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত কেওয়াইসি পরিপালনপূর্বক ব্যাংকের গ্রাহক তার পরিবার যেমন: পিতা-মাতা, স্বামী-স্ত্রী এবং পুত্র-কন্যাদের জন্য বিমাপণ্য ক্রয় করতে পারবে।
উল্লেখিত নির্দেশনা পরিপালনপূর্বক ব্যাংকাস্যুরেন্স পণ্য রিটেইল এবং এসএমই গ্রাহকদের প্রত্যক্ষ বিক্রয় মডেল ব্যবহার করে বিক্রয় প্রস্তাব করা যাবে।
এছাড়াও ব্যাংকাস্যুরেন্স গ্রুপ-লাইফ এবং গ্রুপ-হেলথ পণ্যসমূহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত কেওয়াইসি পরিপালনপূর্বক প্রত্যক্ষ বিক্রয় মডেল অনুসরণ করে করপোরেট সংস্থাসমূহকে বিক্রির প্রস্তাব করা যাবে।
শেয়ারনিউজ, ২২ জুলাই ২০২৩
পাঠকের মতামত:
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে নতুন তথ্য
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- মেসেজে সালামের জবাব না দিলে কি গুনাহ হবে? জানুন বিস্তারিত
- প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে নতুন তথ্য
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা







.jpg&w=50&h=35)




