শেয়ারবাজারে নতুন স্বপ্ন: নিয়ন্ত্রক সংস্থায় আমূল পরিবর্তনের দাবি তুঙ্গে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ারবাজারেও নতুন প্রত্যাশার হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে কি না—এ নিয়ে বিনিয়োগকারী, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে তুমুল আলোচনা চলছে। বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দায়িত্বে থাকা না-থাকা প্রশ্নে বাজার সংশ্লিষ্টদের বিশ্লেষণ ক্রমেই তীব্র হচ্ছে। যদিও তার বিরুদ্ধে সরাসরি দুর্নীতি বা নৈতিক স্খলনের অভিযোগ ওঠেনি, তবুও দীর্ঘ সময় ধরে বাজারের স্থবিরতা এবং গত দেড় বছরে একটিও নতুন আইপিও বাজারে আনতে না পারা তার নেতৃত্বের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক পতন, লেনদেনের খরা এবং আস্থাহীনতার কারণে বিনিয়োগকারীরা এখন চরম হতাশায় ভুগছেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচক ও লেনদেন বহুবার তলানিতে নেমেছে। এক সময় যে বাজারে প্রতিদিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হতো, সেখানে এখন অনেক দিনই লেনদেন সীমিত পরিসরে আটকে যাচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, কাঠামোগত সংস্কার ছাড়া বাজার ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। গত দেড় দশকে সৃষ্ট নানামুখী সংকট—দুর্বল কোম্পানির তালিকাভুক্তি, কারসাজি, সুশাসনের ঘাটতি ও নীতিনির্ধারণে অস্থিরতা—এসব কাটাতে শক্ত হাতে নেতৃত্ব প্রয়োজন।
বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী শেয়ারবাজারের সংস্কার ও আস্থা ফেরাতে নীতি-নির্ধারণী পর্যায়ে পেশাদার ও স্বার্থের সংঘাতমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি আন্তর্জাতিক উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের জোসেফ পি. কেনেডি সিনিয়র এবং ভারতের জি. এন. বাজপাই -এর মতো ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছেন, যারা বাজার সংস্কারে বড় ভূমিকা রেখেছিলেন।
বর্তমান প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের বড় অংশ মনে করেন, কেবল তাত্ত্বিক জ্ঞান বা প্রশাসনিক অভিজ্ঞতা দিয়ে পুঁজিবাজারের জটিল সংকট সামাল দেওয়া সম্ভব নয়। অতীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আমলাদের নিয়োগ ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে—যার ফলে সুশাসন ও নীতির ধারাবাহিকতায় ঘাটতি দেখা দিয়েছে। এখন বাজার সংশ্লিষ্টরা করপোরেট ব্যাকগ্রাউন্ডসম্পন্ন, পুঁজিবাজারের ইকোসিস্টেমে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ পেশাজীবীদের নেতৃত্বে দেখতে চান। তাদের বিশ্বাস, বাস্তবমুখী সিদ্ধান্ত ও সময়োপযোগী নীতিমালা ছাড়া আস্থার সংকট কাটবে না।
বিশ্লেষকরা আরও বলছেন, ভালো নেতৃত্বের পাশাপাশি বাজারে মানসম্মত কোম্পানি ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি নিশ্চিত করাও জরুরি। শক্তিশালী আইপিও পাইপলাইন, বন্ড মার্কেটের সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাজারে টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়। অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা, ব্যাংক খাতের সংস্কার এবং কর নীতির স্বচ্ছতা—এসব বিষয়ও শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলে। ফলে নতুন নেতৃত্ব এলে তাকে কেবল প্রশাসনিক সংস্কার নয়, সমন্বিত অর্থনৈতিক কৌশল নিয়েও এগোতে হবে।
বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা, রাজনৈতিক পটপরিবর্তনের এই মুহূর্তকে কাজে লাগিয়ে সরকার যদি নিয়ন্ত্রক সংস্থায় আমূল পরিবর্তন আনে, তবে শেয়ারবাজারে নতুন স্বপ্নের সূচনা হতে পারে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ডে বাজারকে এগিয়ে নেওয়ার মধ্য দিয়েই সেই স্বপ্ন বাস্তব রূপ পাবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
