ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৯:৩৩:২৪
আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে কী কারণে তিনি এ ধরনের পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও ছাত্ররাজনীতির অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে