ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের নিয়ম বদলে গেল

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৪:৩৫:০১
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের নিয়ম বদলে গেল

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আগত দর্শনার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড ব্যবহার করে আসার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে অন্যান্য পথ ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে দর্শনার্থীদের দোয়েল চত্বর বা চানখাঁরপুল হয়ে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শহীদ মিনার এলাকায় ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা ঝুঁকিপূর্ণ সামগ্রী বহন না করার জন্য সতর্ক করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তি ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সাধারণ জনতার জন্য উন্মুক্ত থাকবে। নিরাপত্তা জোরদার করতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থা, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে