ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

টিআইবি-র নাম নিয়ে বিতর্ক, ইফতেখারুজ্জামানের স্পষ্ট বার্তা

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৫:০০:৪৯
টিআইবি-র নাম নিয়ে বিতর্ক, ইফতেখারুজ্জামানের স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নাম বাংলায় না থাকা নিয়ে প্রশ্নের জবাবে সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি একটি আন্তর্জাতিক সংস্থা, যার নাম বিশ্বব্যাপী স্বীকৃত। ভাষা আন্দোলনের চেতনা কখনোই অন্য ভাষাকে বর্জনের কথা বলেনি। বরং এটি সব ভাষার মর্যাদা ও চর্চার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশেও বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস রয়েছে এবং তাদের ভাষার অধিকার সমানভাবে গুরুত্বপূর্ণ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “আজ আমরা ভাষার অধিকারের কথা বলছি, কিন্তু কেন তা শুধুই বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকবে? ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শব্দবন্ধের মূল অর্থই হলো প্রত্যেক মানুষের নিজস্ব মাতৃভাষা চর্চার সমান অধিকার নিশ্চিত করা।”

ড. ইফতেখারুজ্জামান আরও জানান, সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হলে ভাষা চর্চার পথের অন্তরায় চিহ্নিত করা জরুরি। এই পথে প্রধান বাধাগুলো হলো দুর্নীতি এবং ধর্মান্ধতা, যা আমাদের নজরে রাখা প্রয়োজন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে