ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

৪ বছর পর ভারতের বড় সিদ্ধান্ত: রপ্তানি আবারও শুরু

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১৭:৩৯:২৩
৪ বছর পর ভারতের বড় সিদ্ধান্ত: রপ্তানি আবারও শুরু

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধ থাকার পর গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। ভারত সরকার ১৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন নির্দেশনা জারি করেছে।

এর আগে, অভ্যন্তরীণ বাজারে গমের দাম বাড়ার অজুহাতে ২০২২ সালের ১৩ মে ভারত সরকার গম রপ্তানি বন্ধ করেছিল।

হিলি স্থলবন্দরের আমদানিকারক দিনেশ পোদ্দার জানান, বর্তমানে ইউক্রেন ও রাশিয়া থেকে আমদানি করা গমের দাম ভারতের বাজারের তুলনায় কম। তাই বর্তমানে ভারতের বাজার থেকে সরাসরি গম আমদানির সম্ভাবনা নেই। তবে নতুন গম উঠতে শুরু করলে দাম কমে আসবে, তখন দেশের বাজারে কম মূল্যে গম বাজারজাত করা সম্ভব হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে