ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

মন্ত্রী এ্যানি জানালেন ‘হ্যাঁ’ কার্যকর হওয়ার সিক্রেট

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১১:২৬:০২
মন্ত্রী এ্যানি জানালেন ‘হ্যাঁ’ কার্যকর হওয়ার সিক্রেট

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শপথ নেওয়ার প্রয়োজন নেই; জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর মন্ত্রী এই মন্তব্য করেন। তিনি জানান, ‘না’ ভোটের বিষয়ে সংসদে যথাযথ আলোচনা হবে এবং যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেবে সংসদ।

মন্ত্রী আরও বলেন, “মতপার্থক্য থাকতে পারে, তবে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। যারা মব সৃষ্টি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে।”

এদিকে, লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াত, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের জনগণ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে