দৈনিক ৪ হাজার কদম হাঁটলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে: গবেষণা
আন্তর্জাতিক ডেস্ক : আমরা সবাই জানি সুস্থ ও সুন্দর জীবনের জন্য হাঁটার বিকল্প নেই। কিন্তু কত দূর বা কত কদম হাঁটতে হবে? দিনে কতটুকু হাঁটলে তা স্বাস্থ্যের জন্য ভালো? এই নিয়ে বিতর্ক কম নয়।
এত দিন পর্যন্ত বলা হয়েছে, ম্যাজিক নম্বরটা হচ্ছে ১০ হাজার কদম। অর্থাৎ দিনে যদি আপনি ১০ হাজার ধাপ ফেলতে পারেন এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।
কিন্তু গবেষণায় সেই ধারণ বদলে গেছে। নতুন গবেষণা বলছে, ফিট এবং সুস্থ থাকতে প্রতিদিন চার হাজার কদম হাঁটাই যথেষ্ট। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গবেষণাটি ইউরোপীয় জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজিতে প্রকাশিত হয়েছে। ওই গবেষণায় দেখা গেছে, দিনে দুই হাজার ৩৩৭ ধাপ হাঁটলে কার্ডিওভাসকুলার রোগে মৃত্যুর ঝুঁকি অর্ধেকে নেমে আসে।
এছাড়া দিনে কমপক্ষে তিন হাজার ৯৬৭ কদম হাঁটলে যে কোনো কারণে মৃত্যুর ঝুঁকি কমতে শুরু করে। সারা বিশ্বে পরিচালিত ১৭টি গবেষণা থেকে দুই লাখ ২৬ হাজার ৮৮৯ জন অংশগ্রহণকারীর কাছ থেকে নতুন তথ্য পাওয়া গেছে।
পোল্যান্ডের মেডিকেল ইউনিভার্সিটি অব লজের গবেষক এবং ম্যাসিয়েজ বানাচের নেতৃত্বে পরিচালিত জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের কার্ডিওভাসকুলার ডিজিজ প্রতিরোধের জন্য সিকারোন সেন্টারের গবেষকেরা এ গবেষণা করেছেন।
গবেষণা বলছে, হাঁটার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উন্নতি ঘটে। আপনি প্রতি ৫০০ থেকে এক হাজার কদম হাঁটলে যে কোনো রোগ বা কার্ডিওভাসকুলার রোগ থেকে আপনার মৃত্যুঝুঁকি নাটকীয়ভাবে হ্রাস পায়।
তবে গবেষণায় বলছে, প্রতিদিন যদি ২০ হাজার কদম বা ৯-১০ মাইল হাঁটা যায়, তাহলে স্বাস্থ্যঝুঁকি আরও হ্রাস পায়।
অধ্যাপক বানাচ বলেন, ‘আমাদের গবেষণা থেকে জানতে পেরেছি, আপনি যত হাঁটবেন তত ভালো থাকতে পারবেন। এটি নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বয়স, অঞ্চল ও জলবায়ু—সব ক্ষেত্রেই হাঁটার পরিমাণ একই।
তিনি বলেন, সব ধরণের মৃত্যুঝুঁকি হ্রাস করতে এবং বিশেষ করে কার্ডিওভাসকুলার রোগ থেকে পরিত্রাণ পেতে দিনে চার হাজার কদমের মতো হাঁটা প্রয়োজন।’
বিভিন্ন তথ্য থেকে এটা দেখা গেছে যে, অলস জীবনযাপন কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়ায় এবং আয়ু কমাতে পারে। সমীক্ষা অনুসারে, বিশ্বের জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি মানুষ পর্যাপ্ত শারীরিক ব্যায়ামের সঙ্গে যুক্ত নয়।
এক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীর সংখ্যাই বেশি এবং ধনী দেশগুলোর ব্যক্তিরা উন্নয়নশীল দেশগুলোর তুলনায় কম শারীরিক পরিশ্রম করেন। অলসতা এবং শারীরিক পরিশ্রম না করার কারণে বিভিন্ন রোগে প্রতি বছর ৩২ লাখ মানুষের মৃত্যু হয়।
বিশ্বব্যাপী মৃত্যুর যেসব সাধারণ কারণ রয়েছে সে ক্ষেত্রে অপর্যাপ্ত শারীরিক কার্যকলাপের কারণে মৃত্যুকে চতুর্থ স্থানে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সর্বপোরি অধ্যাপক বানাচ বলেন, ‘আমি বিশ্বাস করি যে আমাদের সব সময় ডায়েট এবং ব্যায়ামসহ জীবনধারায় পরিবর্তন আনার ওপর জোর দেওয়া উচিত।’
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের সহযোগী মেডিকেল ডিরেক্টর প্রফেসর জেমস লিপার বলেন, ‘এই গবেষণা আমাদের দেখায় যে হাঁটাচলা করা স্বাস্থ্যের জন্য কতটা ভালো। এটিকে বিস্ময়কর ওষুধ হিসাবেও প্রশংসা করা যায়।’
শেয়ারনিউজ, ১৫ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন
- ডিসেম্বরের মধ্যে দুটি বড় পরিবর্তন আনছে ডিএসই
- উত্থান-পতনের দোলাচলে বাজার, লেনদেনে কিছুটা বাড়তি সতর্কতা
- ২২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ডাইরেক্ট লিস্টিংয়ে ১০ কোম্পানি, লিস্টিং ফিতেও মিলবে ৫০ শতাংশ ছাড়
- ব্রোকারেজ হাউজের ব্যর্থতায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা ডিএসইর
- ২২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব নিয়োগ
- ২৯ খেলাপির সঙ্গে ‘হেড-টু-হেড’ বৈঠক, দেওয়া হলো সময়সীমা
- যুক্তরাষ্ট্রে পা রেখেই জাতিসংঘকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরানের মন্ত্রীর
- তেলের দাম বাড়ার পর বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব
- মাত্র ৫ টাকার এক পাতায় বাড়বে না বয়স
- দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন, জানুন বিস্তারিত
- ডিএসইর ‘হটকারী’ সিদ্ধান্তে মুনাফার সুযোগ হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- নিজস্ব অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিলেন সংসদ সদস্য
- সরকারি চাকরিজীবীদের জিপিএফে নতুন মুনাফার হার ঘোষণা
- মেয়ে বলিউডের তারকা, মা প্রত্যন্ত বিদ্যুৎহীন গ্রামে
- নাশতায় ভুল খাবার নয়, বেছে নিন এই ১১ পুষ্টিকর খাবার
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- ২৩ সেপ্টেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
- তেলের দাম লিটার প্রতি ৫০০ টাকা করার দাবি
- এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
- সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আবার তারেক ম্যাজিক: ১৭ হাজার কোটির সেতু মাত্র ৫ হাজারে
- নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রাজউকে বড় পরিবর্তন, এক জায়গায় আবেদন করলেই মিলবে নকশা
- শেয়ারবাজারে আস্থার সংকটের মধ্যেই সঞ্চয়পত্রে চমক
- ৩৮২২ কোটির ইলেকট্রিক ট্রেন: বিদ্যুৎ আসবে কোথা থেকে?
- কৌশলগত বিনিয়োগকারীর অতিরিক্ত শেয়ার নিয়ে বিএসইসির কড়া নির্দেশ
- পিংক বাসে প্রতিদিনই লোকসান, যাত্রী না পাওয়ার নেপথ্যে ৫ কারণ
- বড় ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে যা জানা গেল
- ১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
- আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ব্যাংক-এমএফএসের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র













