একই সময়ে দুটি সূর্য! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার আকাশে একসঙ্গে ‘দুটি সূর্য’ দেখা যাওয়ায় চরম বিস্ময়ের সৃষ্টি হয়েছে। অদ্ভুত এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি কোনো অতিপ্রাকৃত বিষয় নয়। এটি একটি বিরল প্রাকৃতিক আলোক-প্রভাব, যা ‘সান ডগ’ নামে পরিচিত।
বিশেষজ্ঞদের মতে, সান ডগ একটি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ইফেক্ট। একে ‘মক সান’ বা ‘পারহেলিয়া’ও বলা হয়। সাধারণত সূর্যের বাম কিংবা ডান পাশে, কখনও আবার উভয় পাশেই উজ্জ্বল আলোর প্যাচ হিসেবে এটি দেখা যায়, যা দূর থেকে আলাদা সূর্যের মতো মনে হয়।
‘পারহেলিয়া’ শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘সূর্যের সঙ্গে’। বিজ্ঞানীদের মতে, নামটি এই আলোক বিভ্রমের প্রকৃতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
বিশেষজ্ঞরা জানান, তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেলে বায়ুমণ্ডলে সূক্ষ্ম বরফের স্ফটিক তৈরি হয়। এসব বরফের স্ফটিক সূর্যের আলোকে প্রতিফলিত ও প্রতিসরিত করে একাধিক সূর্যের মতো দৃশ্য সৃষ্টি করে। বাস্তবে আকাশে সূর্য ছিল মাত্র একটি।
রাশিয়ার জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সান ডগ আলোক প্রভাবের একটি বৃহৎ পরিবারের অংশ। এই পরিবারের অন্তর্ভুক্ত অন্যান্য ঘটনাগুলোর মধ্যে সূর্যের প্রভা ও চাঁদের প্রভা (লুনার হ্যালো) উল্লেখযোগ্য। বায়ুমণ্ডলের উঁচু স্তরে থাকা বরফের স্ফটিকের সঙ্গে সূর্যের আলোর মিথস্ক্রিয়ার ফলেই এ ধরনের দৃশ্য দেখা যায়।
আবহাওয়াবিদরা জানান, ঘটনাটি বিরল হলেও শীতপ্রধান অঞ্চলে মাঝে মাঝে এমন আলোক বিভ্রম দেখা যেতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- বাংলাদেশ ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ইস্টার্ন হাউজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- তশরিফা ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ইস্টার্ন কেবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু এগ্রোর তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু সিরামিকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জয়ী
- টেকনো ড্রাগসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংক এশিয়ার ডিভিডেন্ড ঘোষণা
- রেনাটার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- একমি ল্যাবরেটিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মাগুরা মাল্টিপ্লেক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কেপিসিএল এর তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মীর আক্তার হোসেনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যমুনা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ
- ভিএফএস থ্রেডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সাকিব আল হাসান বিশ্বকাপ না খেলা নিয়ে মন্তব্য
- আইনমন্ত্রীর বক্তব্যের সময় প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী আচরণ
- মেঘনা পেট্রোলিয়ামের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সারা দেশের জন্য সতর্কবার্তা
- কেডিএস এক্সেসরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ডাইংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’, মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে
- প্রতিমন্ত্রীর গাড়ি-বাস সংঘর্ষ
- মহানবী (সা.) নিয়ে কটূক্তি— কনটেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফিনিক্স ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- পেনিনসুলা চিটাগংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এমজেএল বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এশিয়াটিক ল্যাবরেটরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার সিমেন্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ওয়ালটনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সব রপ্তানি খাতে সমান সুবিধা: বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- তিন অডিট ফার্ম ও চার অডিটর শেয়ারবাজারে নিষিদ্ধ
- স্কয়ার টেক্সটাইলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউসিবি স্টক ব্রোকারেজসহ ৪ কর্মকর্তাকে ৬৬ লাখ টাকা জরিমানা
- ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারপ্রতি ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদায় বড় পরিবর্তন!
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- ভালো কোম্পানি শেয়ারবাজারে আনতে বদলাচ্ছে আইপিও নিয়ম
- মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- আইপিডিসির ডিভিডেন্ড ঘোষণা
- ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সি পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ













