তামহা সিকিউরিটিজের ৮৭ কোটি টাকা লুট: এবার মাঠে অর্থ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের অন্যতম আলোচিত জালিয়াতির ঘটনা তামহা সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে গেছে সরকার। ব্রোকারেজ হাউজটির মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে দুই শতাধিক বিনিয়োগকারীর প্রায় ৮৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। ভুক্তভোগী বিনিয়োগকারীরা তাঁদের জমানো অর্থ ফেরত পেতে চার বছরের বেশি সময় ধরে দ্বারে দ্বারে ঘুরছেন। এই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-কে একটি চিঠি পাঠিয়ে দ্রুত লুণ্ঠিত অর্থ বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই আইনি লড়াইয়ের মূলে রয়েছেন মো. আজিজার রহমান নামের একজন ভুক্তভোগী বিনিয়োগকারী। তাঁর অভিযোগ, তামহা সিকিউরিটিজ তাঁর অনুমতি ছাড়াই সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে তাঁর দুটি বিও হিসাব থেকে বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে। তিনি প্রতিকার চেয়ে অর্থ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা দিলে মন্ত্রণালয় বিএসইসি-কে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আদেশ দেয়। এর প্রেক্ষিতে বিএসইসি এখন ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। ভুক্তভোগী আজিজার রহমান জানান, তাঁর পাওনা টাকার একটি অংশ ডিএসই ফেরত দিলেও এখনো প্রায় ৪৩ লাখ টাকা বকেয়া রয়ে গেছে, যা উদ্ধারে তিনি প্রশাসনের উচ্চ পর্যায়ে ধরণা দিচ্ছেন।
তামহা সিকিউরিটিজের জালিয়াতির ধরণ ছিল অত্যন্ত অভিনব ও ভয়ঙ্কর। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির মালিক পক্ষ দুটি ভিন্ন ‘ব্যাক অফিস সফটওয়্যার’ ব্যবহার করে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছে। এর মধ্যে একটি সফটওয়্যারের মাধ্যমে বিনিয়োগকারীদের জালিয়াতি করে তৈরি করা ভুয়া পোর্টফোলিও স্টেটমেন্ট বা বিবরণী দেওয়া হতো, যাতে তাঁরা ভাবতেন তাঁদের শেয়ার বা ক্যাশ ব্যালেন্স ঠিক আছে। কিন্তু পর্দার আড়ালে অন্য একটি সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকদের অজান্তেই শেয়ার বিক্রি করে টাকা সরিয়ে নেওয়া হতো। ২০২১ সালের এক তদন্তে দেখা যায়, গ্রাহকদের মোট ঘাটতির পরিমাণ ছিল প্রায় ১৩৯ কোটি ৬৮ লাখ টাকা।
২০২১ সালের ডিসেম্বরে এই বিশাল কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর বিএসইসি তামহা সিকিউরিটিজের লেনদেন স্থগিত করে দেয়। পরবর্তীতে ২০২২ সালে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদসহ সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করে। এই আর্থিক কেলেঙ্কারির দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যেই এমডিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরণের জালিয়াতি শেয়ারবাজারে আস্থার সংকটের প্রধান কারণ। দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত না হলে সাধারণ বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নেবেন।
বর্তমান অর্থবছরের এই নাজুক সময়ে বিনিয়োগকারীদের আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়া বাজারের তারল্য সংকটে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ২০০৫ সালে ডিএসই-তে নিবন্ধিত হওয়া তামহা সিকিউরিটিজের মতো প্রতিষ্ঠানগুলো যদি জবাবদিহিতার আওতায় না আসে, তবে নিয়ন্ত্রক সংস্থার কঠোর তদারকিই বৃথা হয়ে পড়বে। অর্থ মন্ত্রণালয়ের এই সরাসরি হস্তক্ষেপ বিনিয়োগকারীদের মনে কিছুটা আশার আলো দেখাচ্ছে। এখন দেখার বিষয়, বিএসইসি ও ডিএসই কত দ্রুত এই অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে পৌঁছে দিতে পারে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
