×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

এনার্জিপ্যাক পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

২০২৬ নভেম্বর ২৯ ১১:০৩:১৪
এনার্জিপ্যাক পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৮ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে যা ছিল ২১ টাকা ৬১ পয়সা।

অন্যদিকে, পুনর্মূল্যায়ন ছাড়া ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ১ পয়সা। আগের হিসাববছরের ৩০ জুন তারিখে যা ছিল ১০ টাকা ২১ পয়সা।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে