×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা

২০২৬ নভেম্বর ২৬ ১৪:৫৩:৫৮
বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারের সূচক ও লেনদেনের পরিমাণ কমলেও বাজারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ হারাননি বিনিয়োগকারীরা। তাদের প্রত্যাশা, আগামী সপ্তাহে বাজার আবারও ইতিবাচক ধারায় ফিরবে। এ কারণে দরপতন সত্ত্বেও আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করে অনেকেই নিজেদের হাতে থাকা শেয়ার ধরে রাখছেন। বাজার সংশ্লিষ্টদের ধারণা, বিনিয়োগকারীদের এমন অবস্থানের কারণে সূচকের পাশাপাশি টাকার অঙ্কেও লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক আগের কয়েকটি সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বাজারের পরিস্থিতি কিছুটা ভালো ছিল। যথাযথভাবে বাজার পর্যবেক্ষণ ও তদারকি করা গেলে আগামী সপ্তাহেও এই ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকতে পারে। এমন প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীদের একটি অংশ শেয়ার বিক্রি না করে ধরে রাখার কৌশল নিয়েছেন।

তাদের পরামর্শ, বর্তমান পরিস্থিতিতে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ার দর কমে গেলে সেগুলো কেনার সুযোগ নিতে পারেন বিনিয়োগকারীরা। এতে বাজার ঘুরে দাঁড়ালে উপযুক্ত সময়ে শেয়ার বিক্রি করে মুনাফা অর্জনের সম্ভাবনা তৈরি হবে। তবে গুজবের ওপর নির্ভর করে যাচাই-বাছাই ছাড়া দুর্বল বা যেকোনো কোম্পানির শেয়ার কেনা থেকে বিরত থাকতে হবে। বিনিয়োগের আগে কোম্পানির আর্থিক অবস্থা ও মৌলভিত্তি বিশ্লেষণ করে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া জরুরি। পাশাপাশি ভালো পরিমাণে লভ্যাংশ ঘোষণা করা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করাও বুদ্ধিমানের কাজ হতে পারে। কারণ, লভ্যাংশের অর্থ দিয়ে বিনিয়োগের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া সহজ হতে পারে।

এদিকে, আজ (২৬ নভেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯৩ পয়েন্ট হ্রাস পেয়ে ৫ হাজার ৫২৬.৩৮ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২.৯৪ পয়েন্টে। অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৫.৪২ পয়েন্ট কমে ২ হাজার ৯০.৭৬ পয়েন্টে অবস্থান করছে।

দিনটিতে ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত ছিল ৫৮টির দর।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭০৭ কোটি ৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৯১৭ কোটি ৮৬ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ২১০ কোটি ৮১ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মোট ৩১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে বাজারটিতে লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ১৫ লাখ টাকা।

সিএসইতে এদিন মোট ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.৮৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৫৭.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটি ১০৫.৭৯ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে