নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের ব্রোকারেজ হাউজ সালতা ক্যাপিটাল লিমিটেডের তিনটি সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গ্রাহকদের সমন্বিত হিসাব থেকে কয়েক কোটি টাকা অন্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর, সেই অর্থ দিয়ে ব্লক মার্কেটে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার কেনা এবং পৃথক ব্যাংক হিসাব থেকে দেড় কোটি টাকা নগদে উত্তোলনের বিষয়গুলো খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থাটি।
এসব লেনদেনের মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি কিংবা সিকিউরিটিজ আইন লঙ্ঘন হয়েছে কি না, তা অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঠানো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএসইসির যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রানা দাশ।
বিএসইসির আদেশে বলা হয়েছে, শেয়ারবাজারের সুষ্ঠু ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএফআইইউর প্রতিবেদনে উল্লেখ করা বিষয়গুলো অনুসন্ধান ও তদন্ত করা প্রয়োজন। এ জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্তের প্রথম বিষয় হলো, ওয়ান ব্যাংক পিএলসিতে সালতা ক্যাপিটালের সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে কোভ ইনভেস্টমেন্ট লিমিটেডের হিসাবে কয়েক কোটি টাকা স্থানান্তরের ঘটনা। ওই অর্থ ব্যবহার করে এসআইটিএল সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে বেলাল আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ব্লক মার্কেটে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কেনা হয়েছে কি না, তা যাচাই করবে কমিটি।
দ্বিতীয়ত, ব্লক মার্কেটে এসব শেয়ার কেনাবেচার মাধ্যমে শেয়ারের দাম বা লেনদেন প্রভাবিত করে কোনো ধরনের কারসাজি করা হয়েছে কি না, তা অনুসন্ধান করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
তদন্তের তৃতীয় বিষয়টি হলো, ডাচ্-বাংলা ব্যাংকে সালতা ক্যাপিটালের সমন্বিত গ্রাহক হিসাব থেকে ১ কোটি ৫০ লাখ টাকা নগদে উত্তোলন। কী কারণে এবং কীভাবে এ অর্থ উত্তোলন করা হয়েছে, এর সঙ্গে বাজার কারসাজি বা আইন লঙ্ঘনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা অনুসন্ধান করবে কমিটি।
এর আগে সালতা ক্যাপিটালের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ ও শেয়ার আত্মসাতের গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রায় ১৪ হাজার গ্রাহকের বিও হিসাবে থাকা ৪ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৪৩টি শেয়ার তাঁদের না জানিয়ে বিক্রি করে। এসব শেয়ার বিক্রির মাধ্যমে ৭২ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি গ্রাহকদের সমন্বিত হিসাব থেকে ২৭ কোটি ৬৯ লাখ টাকা অন্য হিসাবে সরিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। সব মিলিয়ে আত্মসাতের অভিযোগের পরিমাণ ১০০ কোটি ৫২ লাখ টাকা।
এ ছাড়া গ্রাহকদের নিবন্ধিত মুঠোফোন নম্বর পরিবর্তন, অনুমোদন ছাড়া ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার এবং ভুয়া হিসাব বিবরণী পাঠানোর অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
২০২৫ সালের ২৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শনে সালতা ক্যাপিটালের হিসাবে অর্থের ঘাটতি ধরা পড়ে। এর তিন দিন পর, ২৬ নভেম্বর বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি চলতি বছরের ২১ মে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত চলাকালে বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়।
এর ধারাবাহিকতায় সর্বশেষ গত ১৮ অক্টোবর ঢাকার সিএমএম আদালত-১২-তে সালতা ক্যাপিটালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক (অর্থ), মহাব্যবস্থাপকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে বিএসইসি। মামলাটির নম্বর ১৭১২/২০২৬।
আগের তদন্ত ও মামলা চলমান থাকার মধ্যেই নতুন করে তিনটি সন্দেহজনক লেনদেনের অনুসন্ধান শুরু হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম এবং গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন তদন্তে এসব লেনদেনের প্রকৃত উদ্দেশ্য ও আইন লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
ইকরামা/
পাঠকের মতামত:
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই









.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

