×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’

২০২৬ নভেম্বর ২৬ ১২:১৭:২৭
‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের পর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে রাশেদ খাঁনের দাবি, ভারত কখনোই শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানিয়েছেন, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন। তবে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

ভারতের মুখপাত্রের এ বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে বলে মনে করেন রাশেদ খাঁন। তার দাবি, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আগ্রহী নয়।

অন্যদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হবে।

ফলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত ও বাংলাদেশের বক্তব্যের মধ্যে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে