×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা

২০২৬ নভেম্বর ২৫ ১০:১৬:০৭
সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানির বোর্ড এই সুপারিশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। আগের অর্থ বছরে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ২ টাকা ৪৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। আগের অর্থ বছরে যা ছিল ২ টাকা ৪৪ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৭ পয়সা। আগের অর্থ বছরে যা ছিল ১৫ টাকা ২৮ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর, ২০২৬ সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি ভার্চুয়াল প্ল্যাটফর্মসহ হাইব্রিড পদ্ধতিতে হবে। সশরীরে উপস্থিতির স্থান ঢাকার মোহাখালীর অ্যাডভান্স নূরানী টাওয়ার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর, ২০২৬।

কর্পোরেট ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দরে কোনো সীমা থাকবে না।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে