×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস

২০২৬ নভেম্বর ২৫ ১০:০১:৫৯
পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের স্পনসর ও পরিচালকদের হাতে থাকা সব শেয়ার প্রস্তাবিত ক্রেতাদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ২৪ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত বোর্ডের বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড স্পনসর ও পরিচালকদের ধারণকৃত কোম্পানির ৮৯ লাখ ৯৪ হাজার ৯০৩টি সাধারণ শেয়ার আলোচনার মাধ্যমে নির্ধারিত দামে নিচের ক্রেতাদের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, এই শেয়ার হস্তান্তর স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে ম্যাচড ট্রানজেকশনের (অফ-মার্কেট) মাধ্যমে সম্পন্ন হবে। এটি বিএসইসির আনুষ্ঠানিক অনুমোদন সাপেক্ষে এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বাইলজ অনুযায়ী হবে।

বোর্ড আরও সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান স্পনসর ও পরিচালকরা এসব শেয়ার হস্তান্তরের জন্য ইঞ্জি. সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসা আহমেদ, তাসমিনা আহমেদ ও আবরার সৈয়দ আহমেদের সঙ্গে শেয়ার সেল অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট (এসএসপিএ) করবেন।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে