×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক

২০২৬ নভেম্বর ২৪ ২০:০৪:২৩
পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ায় আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারও এ সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে