×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য

২০২৬ নভেম্বর ২৪ ১১:৩২:১৯
চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অডিটর মন্তব্য করেছেন। কোম্পানিগুলো হলো শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি, ন্যাশনাল টিউবস লিমিটেড ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ন্যাশনাল টিউবসের অডিটর "কোয়ালিফাইড ওপিনিয়ন" ও "এম্ফাসিস অব ম্যাটার" অনুচ্ছেদ দিয়েছেন। শার্প ইন্ডাস্ট্রিজের অডিটর দিয়েছেন "এম্ফাসিস অব ম্যাটার" ও "আদার ম্যাটার" অনুচ্ছেদ।

একই অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইলের অডিটর "এম্ফাসিস অব ম্যাটার" এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের অডিটর "বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন" অনুচ্ছেদ দিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে