কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ২০২৬ হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস)—সবগুলো সূচকেই ইতিবাচক অগ্রগতি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১০ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ হয়েছে ১ টাকা ৭২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৭ পয়সা। অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ১২ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ১৩ টাকা ৯৯ পয়সা।
প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বৃদ্ধির বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ আয় বৃদ্ধি, বিনিয়োগের মূল্যহ্রাসজনিত সঞ্চিতি বা প্রভিশন সমন্বয়ের মাধ্যমে তা ফেরত পাওয়া এবং লিজ ও ঋণের বিপরীতে সংরক্ষিত প্রভিশন সমন্বয় থেকে স্থগিত কর আয় (ডেফার্ড ট্যাক্স ইনকাম) তৈরি হওয়ায় মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে, প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ১ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৭২ পয়সায় উন্নীত হয়েছে। কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, গ্রাহকদের ঋণ ও অগ্রিমের বিপরীতে নগদ অর্থের প্রবাহে পরিবর্তন এর অন্যতম কারণ। আগের বছরের একই সময়ে এ খাতে নিট নগদ অর্থের বহিঃপ্রবাহ থাকলেও চলতি বছরের প্রথম প্রান্তিকে ঋণ বিতরণের তুলনায় ঋণ আদায় ও পরিশোধের পরিমাণ বেশি থাকায় নিট নগদ অর্থের অন্তঃপ্রবাহ তৈরি হয়েছে। পাশাপাশি ফি ও কমিশন থেকে বেশি অর্থ আদায় এবং বিনিয়োগ আয় বৃদ্ধি পাওয়ায় পরিচালন নগদ প্রবাহ বেড়েছে।
অন্যদিকে, প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৩ টাকা ৯৯ পয়সা থেকে বেড়ে ১৪ টাকা ১২ পয়সায় দাঁড়িয়েছে। মূলত কোম্পানির সংরক্ষিত আয় (রিটেইনড আর্নিংস) বৃদ্ধি পাওয়ায় সম্পদমূল্যে এই অগ্রগতি হয়েছে।
কোম্পানিটির ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনেও মুনাফার প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছে ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৮ পয়সা।
চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২১ পয়সা। অর্থাৎ ছয় মাসে শেয়ারপ্রতি আয় দ্বিগুণ হয়েছে।
দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৪ টাকা ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাত্র ৯ পয়সা। এছাড়া ২০২৬ সালের ৩০ জুন শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য হয়েছে ১৪ টাকা ৪১ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ১৩ টাকা ৯৯ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বৃদ্ধির কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ আয় বৃদ্ধি, বিনিয়োগের মূল্যহ্রাসজনিত প্রভিশন সমন্বয়ের মাধ্যমে ফেরত পাওয়া এবং লিজ ও ঋণের বিপরীতে সংরক্ষিত প্রভিশন সমন্বয় থেকে স্থগিত কর আয় সৃষ্টি হওয়ায় মুনাফা বেড়েছে। এসব কারণে ২০২৫ সালের প্রথম ছয় মাসে ২১ পয়সা থাকা শেয়ারপ্রতি আয় ২০২৬ সালের একই সময়ে ৪২ পয়সায় উন্নীত হয়েছে।
এছাড়া দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ৯ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৫৯ পয়সা হয়েছে। কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, গ্রাহকদের ঋণ ও অগ্রিমের বিপরীতে নিট নগদ অর্থের প্রবাহে ইতিবাচক পরিবর্তন এ বৃদ্ধির প্রধান কারণ। ২০২৫ সালের প্রথম ছয় মাসে এ খাতে নিট নগদ অর্থের বহিঃপ্রবাহ থাকলেও ২০২৬ সালের একই সময়ে ঋণ বিতরণের তুলনায় আদায় ও পরিশোধ বেশি হওয়ায় নিট নগদ অর্থের অন্তঃপ্রবাহ তৈরি হয়েছে। পাশাপাশি ফি ও কমিশন থেকে বেশি অর্থ আদায় এবং বিনিয়োগ আয় বৃদ্ধিও পরিচালন নগদ প্রবাহ বাড়াতে ভূমিকা রেখেছে।
সর্বশেষ ২০২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা।
প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৯ মাসে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩১ পয়সা।
এদিকে, ২০২৬ হিসাব বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা। পাশাপাশি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৪ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ১৩ টাকা ৯৯ পয়সা।
তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ৯ মাসে ৫৪ পয়সা থাকা শেয়ারপ্রতি আয় ২০২৬ সালের একই সময়ে বেড়ে ৮৫ পয়সায় দাঁড়িয়েছে। এ প্রবৃদ্ধির পেছনে বিনিয়োগ আয় বৃদ্ধি, কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ আয় বৃদ্ধি, বিনিয়োগের মূল্যহ্রাসজনিত প্রভিশন সমন্বয়ের মাধ্যমে ফেরত পাওয়া এবং লিজ ও ঋণের বিপরীতে সংরক্ষিত প্রভিশন সমন্বয়ের ফলে স্থগিত কর আয় সৃষ্টি হওয়াকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি।
অন্যদিকে, প্রথম ৯ মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ৩ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৫৮ পয়সায় উন্নীত হয়েছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, গ্রাহকদের ঋণ ও অগ্রিমের বিপরীতে নিট নগদ অর্থের অন্তঃপ্রবাহ তৈরি হওয়ায় এ সূচকে উন্নতি হয়েছে। আগের বছরের একই সময়ে এ খাতে নিট নগদ অর্থের বহিঃপ্রবাহ থাকলেও চলতি বছরের প্রথম ৯ মাসে ঋণ আদায় ও পরিশোধের পরিমাণ নতুন ঋণ বিতরণের তুলনায় বেশি ছিল। ফলে নগদ অর্থের প্রবাহ ইতিবাচক হয়েছে। এছাড়া ফি ও কমিশন থেকে বেশি অর্থ আদায় এবং বিনিয়োগ আয় বৃদ্ধি পাওয়ায় পরিচালন নগদ প্রবাহ আরও বেড়েছে।
প্রথম ৯ মাস শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও ১৩ টাকা ৯৯ পয়সা থেকে বেড়ে ১৪ টাকা ৮৪ পয়সায় দাঁড়িয়েছে। এতে প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক ০৬ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, মূলত সংরক্ষিত আয় বৃদ্ধির কারণে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যে এ উন্নতি হয়েছে।
সব মিলিয়ে ২০২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয়, পরিচালন নগদ প্রবাহ এবং নিট সম্পদমূল্যে ধারাবাহিক উন্নতি হয়েছে। কমিশন ও ব্রোকারেজ আয় বৃদ্ধি, বিনিয়োগ আয়, প্রভিশন সমন্বয় এবং গ্রাহকদের ঋণ আদায় থেকে নগদ অর্থের প্রবাহ বাড়ার বিষয়গুলো কোম্পানিটির আর্থিক অগ্রগতিতে ভূমিকা রেখেছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে মার্কিন আদালতের সমন
- ব্যাংকের বোর্ডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন—জানাল অর্থ মন্ত্রণালয়
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল করা হাজারো শিক্ষার্থীর সুখবর
- ক্ষেপণাস্ত্রের উপকরণসহ বাংলাদেশগামী জাহাজ আটক
- ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা
- চীনকে টেক্কা দিতে নেপালের পায়ে ভারত!
- ভিডিও প্রকাশের জেরে ধ্রুব রাঠি মামলায় নতুন মোড়
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ে নতুন নির্দেশনা মুখ্যমন্ত্রীর
- সকালের নাশতায় আজই বিকল্প আনুন, নয় তো মহাবিপদ
- ‘কফিন খুলে দেখব হাসিনার মাথা কিনা’
- সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া, শীত নিয়ে যা জানাল অধিদপ্তর
- অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
- লালমাটিয়া থেকে আটক সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম
- চীন-ভারত ক্ষমতার ব্যবধান কমেছে, এশিয়ার শক্তির মানচিত্রে নতুন চিত্র
- গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা যা বললেন ড. ইউনূস
- সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের প্রজ্ঞাপন
- সৌদি থেকে কম দামে স্বর্ণ কিনে দেশে আনবেন যেভাবে
- বিএনপিতে ফিরবেন কি না, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা
- শ্রমিকদের তহবিল নিয়ে আইনি ব্যত্যয়, জমির মূল্য বেড়েছে ২৮০ কোটি টাকা
- কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেই হলেন মুসলিম
- হাজার কোটি টাকার পুঞ্জীভূত লোকসানে বসুন্ধরা পেপার মিলস, ব্যবসা চালানো নিয়ে শঙ্কা
- টেকসই নির্মাণে নতুন সম্ভাবনা জিপিএইচ ইস্পাতের
- নগদ প্রবাহ বৃদ্ধি ও আয় কমার কারণ ব্যাখা করেছে পাওয়ার গ্রিড
- যে কারণে রেনাটার মুনাফায় বড় প্রবৃদ্ধি
- ‘জোরে কামড় দিই, যে আঙুলে বেশি লাগে সেটাই উত্তর’
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপি নেতারা
- অবশেষে হাসপাতালে দেখা মিললো শামীম ওসমানের
- দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শীতকালে পিরিয়ডের কষ্ট বাড়ার পেছনে রয়েছে ৬ কারণ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ










.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
