×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য

২০২৬ নভেম্বর ২৪ ১০:৩৬:৩২
তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের এজিএম, ডিভিডেন্ড ও রেকর্ড তারিখ নিয়ে নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। এর মধ্যে নাহী অ্যালুমিনিয়ামের ১৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড বিএসইসির অনুমোদন সাপেক্ষে বিতরণ করা হবে। অন্যদিকে, প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ডিভিডেন্ডের রেকর্ড তারিখ নির্ধারণে আগামী ২ ডিসেম্বর ট্রাস্টির সভা অনুষ্ঠিত হবে।

নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি জানিয়েছে, অনিবার্য কারণ ও প্রশাসনিক বিবেচনায় গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত বোর্ড সভায় ১৬তম এজিএমের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির এজিএম গাজীপুরের শ্রীপুরের তেলিহাটির আবদারে অবস্থিত নিবন্ধিত কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এর আগে সভাটি ঢাকার মহাখালীর আমতলীতে অবস্থিত অ্যাডভান্সড নূরানী টাওয়ারের অষ্টম তলায় কোম্পানির করপোরেট কার্যালয়ে হওয়ার কথা ছিল। তবে সভার তারিখ, সময় ও আলোচ্যসূচিসহ অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এর আগে গত ১৫ অক্টোবর ডিএসইর মাধ্যমে ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি।

এদিকে, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড বিএসইসির পূর্বানুমোদন সাপেক্ষে বিতরণ করবে বলে জানিয়েছে। এর আগে গত ১ নভেম্বর ডিএসইর মাধ্যমে ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি। কোম্পানির নতুন তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর ২০২৬ রেকর্ড তারিখে ডিপোজিটরি রেজিস্টারে যেসব বিনিয়োগকারীর নাম থাকবে, তারা কোম্পানির ৫৬তম এজিএমে অংশগ্রহণের যোগ্য হবেন। তবে স্টক ডিভিডেন্ড বিতরণে বিএসইসির পূর্বানুমোদন প্রয়োজন হবে।

অন্যদিকে, প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ডিভিডেন্ডের রেকর্ড তারিখ নির্ধারণে আগামী ২ ডিসেম্বর ২০২৬ বিকেল ৩টায় ট্রাস্টির সভা অনুষ্ঠিত হবে। বন্ডটির ইস্যুয়ার প্রিমিয়ার ব্যাংক পিএলসি সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় ২৭ জুন ২০২৬ থেকে ২৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের জন্য বন্ডহোল্ডারদের ডিভিডেন্ড প্রদানের রেকর্ড তারিখ নির্ধারণ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে