ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহির কার্যকর কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
তার মতে, রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের প্রভাবমুক্ত থেকে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম পরিচালনা করা জরুরি। কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অযাচিত চাপ থাকলে আর্থিক খাতের স্থিতিশীলতা ও সংস্কার কার্যক্রম ব্যাহত হতে পারে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। পলিসি থিংক অ্যান্ড রিসার্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
আহসান এইচ মনসুর বলেন, কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। শুধু গভর্নর নিয়োগের ক্ষেত্রেই নয়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতেও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের এমনভাবে নির্বাচন করা প্রয়োজন, যাতে তারা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সামগ্রিক ব্যাংকিং খাতের স্বার্থে কাজ করেন। গভর্নরকে রাজনৈতিক কিংবা অন্য কোনো অযাচিত চাপ ছাড়াই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ দিতে হবে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা মানে জবাবদিহির বাইরে থাকা নয় বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কাঠামো থাকা প্রয়োজন।
ব্যাংক খাতের সংকট মোকাবিলায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন সাবেক এই গভর্নর। তার মতে, যথাযথ মূল্যায়নের মাধ্যমে সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ পৃথকভাবে ব্যবস্থাপনার আওতায় আনা গেলে ব্যাংকগুলোর ব্যালান্স শিটের ওপর চাপ কমানো সম্ভব।
এ ধরনের প্রতিষ্ঠান ব্যাংকের দুর্বল ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম উন্নত করার সুযোগ তৈরি হবে।
তবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে বলেও সতর্ক করেন তিনি।আলোচনায় অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ব্যাংকটির ঋণ পরিস্থিতির পরিবর্তনের চিত্র তুলে ধরেন।
তিনি জানান, ২০০৪ সালে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার সময় ঋণ পরিস্থিতি প্রতিকূল ছিল। ২০১০ সালে দায়িত্ব ছাড়ার সময় ঋণস্থিতি প্রায় ৩০ হাজার কোটি টাকায় উন্নীত হয় এবং খেলাপি ঋণের হার ১০ শতাংশে নেমে আসে।
তবে ২০২৪ সালে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি দেখতে পান বলে জানান তিনি। তার মতে, যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব এবং পরিচালনা পর্ষদের চাপ ব্যাংকের ঋণ পরিস্থিতির অবনতির পেছনে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, খেলাপি ঋণ ভয়াবহ পর্যায়ে পৌঁছালে তা থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়। ব্যাংকের অর্থ মূলত জনগণের আমানত। তাই ঋণ দেওয়ার আগে গ্রাহকের ব্যবসায়িক অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধের যোগ্যতা যাচাই করা জরুরি।
রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের ভিত্তিতে ঋণ বিতরণ বন্ধ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ঋণ মওকুফের ফলে সরকারের রাজস্ব আয়ের ওপর কী ধরনের প্রভাব পড়ে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। এতে বিআইবিএমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরীসহ ব্যাংকিং ও অর্থনীতি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর নিয়ে মুখ খুলল ইসলামী ব্যাংক
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- স্থায়ী জনবল বসিয়ে রেখে যমুনা অয়েলে অস্থায়ী নিয়োগ বাণিজ্য
- দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি
- অভাবের মধ্যেও কোটি কোটি টাকা দান, পাগলা মসজিদের রহস্য
- প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, জানা যাবে দুই উপায়ে
- খেলাপি ঋণে মূলধন নিঃশেষ, ধুঁকছে দেশের ২২ বাণিজ্যিক ব্যাংক
- শামীম ওসমানের বক্তব্য ঘিরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- জমির মালিকদের জন্য জরুরি তথ্য, দিন-রাত চালু ভূমি সেবা
- ভুল আর্থিক প্রতিবেদন প্রকাশ: ডিএসইর দায়িত্বহীন ভূমিকা নিয়ে প্রশ্ন
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সৌদি আরবে বাংলাদেশিদের জন্য নতুন চাকরির বিজ্ঞাপন
- ভারতকে সরাসরি যা দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
- স্কুল-কলেজ-মাদরাসার ছাত্রীদের জন্য সুখবর
- শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন শামীম ওসমান
- এক মাসের মধ্যে বদলে যাচ্ছে ডলারের দাম নির্ধারণের নিয়ম
- বড় বিপদে পড়লেন মেয়র মামদানি
- বিনিয়োগনির্ভর মুনাফা এমটিবির, চাপ বাড়ছে মূল ব্যবসায়
- বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে এনবিআরের নতুন উদ্যোগ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ওরিয়ন ইনফিউশনের প্রথম প্রান্তিক প্রকাশ
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর






.jpg&w=50&h=35)






