×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

টেকনো ড্রাগসের নিরীক্ষা প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ

২০২৬ নভেম্বর ১৯ ১১:১২:২২
টেকনো ড্রাগসের নিরীক্ষা প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন নিরীক্ষক (অডিটর)। কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অডিটর ‘এম্ফাসিস অব ম্যাটার’ (Emphasis of Matter) অনুচ্ছুেদ যুক্ত করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। নিরীক্ষকের প্রতিবেদনে বিশেষ একটি বিষয়ের প্রতি শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

অডিট প্রতিবেদনে ‘এম্ফাসিস অব ম্যাটার’ অন্তর্ভুক্ত করা হলে সাধারণত আর্থিক বিবরণীতে প্রকাশিত কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পাঠকদের বাড়তি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে