ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণের কারণে তৈরি হওয়া মূলধন ঘাটতি কমাতে অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। তবে সিদ্ধান্ত কার্যকর করতে আরও কয়েকটি নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনাপত্তি দেওয়া হয়েছে।
গত ৪ নভেম্বর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬০৯ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত এক করপোরেট ঘোষণায় জানানো হয়েছে, ব্যাংকের স্মারকলিপি (মেমোরেন্ডাম) ও সংঘবিধিতে (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) প্রয়োজনীয় সংশোধন এনে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
তবে বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র পেলেও মূলধন বাড়ানোর প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পাশাপাশি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে হবে।
ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র পাওয়া গেছে। তাঁর ভাষ্য, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংকটিতে বড় ধরনের মূলধন ঘাটতি তৈরি হয়েছে। নতুন করে মূলধন যুক্ত হলে এ ঘাটতি কমবে এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ আর্থিক সূচক শক্তিশালী হবে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাবে অনাপত্তি দেওয়াই কেন্দ্রীয় ব্যাংকের কাজ। ইসলামী ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ায় চূড়ান্ত অনুমোদনের জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, নিয়ম অনুযায়ী অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা করা হলে সাবস্ক্রাইবড ক্যাপিটাল কমপক্ষে ৫ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন অন্তত ২ হাজার ৫০০ কোটি টাকা হতে হবে।
বর্তমান শেয়ারবাজারের নাজুক পরিস্থিতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অর্থ সংগ্রহকে অবাস্তব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ক্ষেত্রে সরকার সরাসরি মূলধন জোগান দিতে পারে অথবা রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হতে পারে।
ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার দাবি, বর্তমানে ব্যাংকটির প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে এস আলম গ্রুপের নামে-বেনামে থাকা শেয়ারের পরিমাণ প্রায় ৮২ শতাংশ। এসব শেয়ার আদালতের নির্দেশে জব্দ রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ব্যাংকের বড় অংশের শেয়ার জব্দ থাকায় নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়লে মোট শেয়ারের তুলনায় জব্দ থাকা শেয়ারের মালিকানার অনুপাত কমে আসবে। তবে নতুন শেয়ার বিক্রির ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন। যাতে কোনো প্রতিষ্ঠান ছদ্মনামে বা বেনামে নতুন শেয়ার কিনে ব্যাংকটিতে প্রভাব বিস্তারের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে উঠে এসেছে, ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ ২২ জন প্রক্সি বা বেনামি শেয়ারহোল্ডার এবং সন্দেহভাজন কিছু কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে ইসলামী ব্যাংকের ৭২ শতাংশ শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম গ্রুপ নিজস্ব প্রতিষ্ঠান ও ছায়া কোম্পানির মাধ্যমে ব্যাংকটি থেকে নামে-বেনামে প্রায় ৮৮ হাজার কোটি টাকা ঋণ নেয়। এসব ঋণের বড় অংশ পরে খেলাপিতে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংক চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট লোকসান করেছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা।
চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর মধ্যে ১ লাখ ৬ হাজার কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। অর্থাৎ মোট ঋণের অর্ধেকেরও বেশি এখন অনাদায়ী।এ ছাড়া ব্যাংকটির প্রভিশন ঘাটতি রয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা।
প্রায় সাত বছর ইসলামী ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল এস আলম গ্রুপ। ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গোষ্ঠীটির প্রভাব বিস্তারের পর থেকে ব্যাংকটি আর্থিকভাবে দুর্বল হতে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় এস আলম গ্রুপ। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটি পরিচালনার দায়িত্ব পান স্বতন্ত্র পরিচালকেরা। বর্তমানে ব্যাংকটির দায়িত্বে রয়েছে বাংলাদেশ ব্যাংক।
মুসআব/
পাঠকের মতামত:
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- রানার অটোর প্রথম প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিকের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- তমিজউদ্দিন টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের ভাড়া কেলেঙ্কারি
- ‘জেড ক্যাটাগরি’ এড়াতে শেয়ারবাজারের ৪৩ দুর্বল কোম্পানির অভিনব কৌশল
- আইসিবির প্রথম প্রান্তিক প্রকাশ
- ঢাবি-রাবিসহ ১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
- ‘আমরা তো চাই উৎসব হোক’—অভিযোগের জবাবে মন্ত্রীর মন্তব্য
- পরীক্ষায় বউ চেয়ে যা লিখলেন দ্বাদশ শ্রেণির ছাত্র
- ওয়ালটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো ন্যাশনাল টিউবস
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- কোহিনূর কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- আইপিও অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে আসছে ওয়ান-স্টপ সিস্টেম
- নতুন করে এক দিনেই ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ!
- বিডিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের ১/১১-এর নেপথ্যে সমঝোতা : সোনিয়ার বইয়ে নতুন তথ্য
- কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রথম দিনেই আইজেনকোটের চমক, বদলে যাচ্ছে ইসরাইল
- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আপনার এনআইডি দিয়ে সিম চালাচ্ছে প্রতারক! ধরবেন যেভাবে
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- ১১ পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- স্মৃতিশক্তি বাড়ানোর ইসলামিক ও বৈজ্ঞানিক উপায় জেনে নিন
- আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: পরীক্ষার নম্বর ও সময় জানাল সরকার
- বাজারের উত্থান-পতনে অদৃশ্য শক্তির প্রভাব, নজরদারি বাড়ানোর দাবি
- নেত্রকোণার আলোচিত সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- ১১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













