×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা   

২০২৬ নভেম্বর ১১ ১০:৫০:৫৪
৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা   

নিজস্ব প্রতিবেদক: আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা ডেকেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। এর মধ্যে চারটি কোম্পানি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করবে। অন্যদিকে লংকাবাংলা ফাইন্যান্স ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ ২০২৬ সালের তিনটি প্রান্তিকের প্রতিবেদন অনুমোদন করবে। ডিএসই লিস্টিং রেগুলেশন্স, ২০১৫-এর ১৬(১) ও ১৯(১) বিধি অনুযায়ী কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১২ নভেম্বর: স্টাইলক্রাফ্ট লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ২টা ৪৫ মিনিটে। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

১৪ নভেম্বর: ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে সকাল ১১টায়। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

১৫ নভেম্বর: আফতাব অটোমোবাইলস লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টা ৩০ মিনিটে। একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে নাভানা সিএনজি লিমিটেডের বোর্ড সভা হবে। দুই কোম্পানির সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

১৮ নভেম্বর: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। একই সভায় ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে