×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ব্যয় কমায় আর্থিক সূচকে উন্নতির আভাস রেনউইক যজ্ঞেশ্বরের

২০২৬ নভেম্বর ১০ ১৫:৫৪:৪৩
ব্যয় কমায় আর্থিক সূচকে উন্নতির আভাস রেনউইক যজ্ঞেশ্বরের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান কমেছে। একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহেও আগের বছরের একই সময়ের তুলনায় উন্নতি হয়েছে। তবে প্রথম প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক ২ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে অর্থাৎ ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৯০ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান ২০ পয়সা কমেছে।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বিক্রীত পণ্যের উৎপাদন ব্যয় কমে যাওয়ায় শেয়ারপ্রতি আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৩ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ঋণাত্মক ৩ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহে ৪৯ পয়সা উন্নতি হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যয় ও অন্যান্য খাতে অর্থ পরিশোধের পরিমাণ কমে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহে এ ইতিবাচক পরিবর্তন এসেছে।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ হাজার ২৩ টাকা ১২ পয়সা। আগের হিসাববছরের ৩০ জুন তারিখে এ পরিমাণ ছিল ৬ হাজার ২৫ টাকা ৮৩ পয়সা। সে হিসাবে তিন মাসের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে ২ টাকা ৭১ পয়সা।

এ বিষয়ে কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, নগদ অর্থ ও নগদ অর্থের সমতুল্য সম্পদের পরিমাণ কমে যাওয়া, মজুত পণ্যের পরিমাণ বৃদ্ধি এবং চলতি দায় বেড়ে যাওয়ার কারণে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে