×
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

এক দিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ, সুযোগ থাকছে যাদের

২০২৬ নভেম্বর ০৯ ১০:০৯:০২
এক দিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ, সুযোগ থাকছে যাদের

নিজস্ব প্রতিবেদক: বছরের শেষ মাস ডিসেম্বরে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হয়েছে। তবে টানা চার দিনের ছুটি পেতে হলে বাড়তি এক দিন ছুটি নিতে হবে। অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এই সুবিধা পাবেন কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার নিয়মিত কর্মদিবস। এই দিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।

কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এই দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা। অর্থাৎ, বুধবার বিজয় দিবসের সরকারি ছুটি, বৃহস্পতিবার এক দিনের অতিরিক্ত ছুটি এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি—সব মিলিয়ে মিলবে চার দিনের অবকাশ।

তবে এই সুবিধা মূলত তাদের জন্য, যাদের কর্মস্থলে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। যেসব সরকারি চাকরিজীবীর সাপ্তাহিক ছুটি অন্য দিনে, তাদের ক্ষেত্রে ছুটির হিসাব ভিন্ন হতে পারে। একইভাবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও চার দিনের ছুটি নিশ্চিত নয়। কারণ, এসব প্রতিষ্ঠানে ছুটির নিয়ম প্রতিষ্ঠানভেদে আলাদা এবং অতিরিক্ত ছুটির জন্য কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।

বছরের শেষ দিকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজের পরিকল্পনা করেন। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সুযোগ হতে পারে বাড়তি সুবিধা। তবে টানা চার দিনের ছুটি কাটাতে চাইলে ১৭ ডিসেম্বরের ছুটি আগেভাগে পরিকল্পনা করে অনুমোদন নেওয়া জরুরি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে