×
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর

২০২৬ নভেম্বর ০৮ ০৯:৫৪:৪৬
ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন্ট না দেওয়ার সুপারিশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সন লিমিটেড। টানা দুই বছর ডিভিডেন্ট ঘোষণা না করায় কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির শেয়ার কেনার জন্য ঋণ সুবিধা দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য বোর্ড অব ডিরেক্টরস কোনো ডিভিডেন্ট সুপারিশ করেনি। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে কারখানা প্রাঙ্গণে হাইব্রিড পদ্ধতিতে (সশরীরে ও অনলাইন প্ল্যাটফর্মে) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ২৯ নভেম্বর, ২০২৬।

আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক ৩.০০ টাকা, যা আগের অর্থ বছরে ছিল ঋণাত্মক ১ টাকা ৮৩ পয়সা। কনসোলিডেটেড শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ০৭ পয়সা, আগের বছর ছিল ১৬ টাকা ০৬ পয়সা। কনসোলিডেটেড শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৭ পয়সা, আগের বছর ছিল ২৮ পয়সা।

ডিএসই জানিয়েছে, বিএসইসির ২০২৪ সালের ২০ মে জারি করা নির্দেশনা (নম্বর: BSEC/CMRRCD/2009-193/77)-এর ১(ক) অনুচ্ছেদ অনুযায়ী টানা দুই বছর ডিভিডেন্ট ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় আগামী ৯ নভেম্বর, ২০২৬ থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর ১০(২) বিধি অনুযায়ী একই তারিখ থেকে কোম্পানিটির শেয়ার কেনার জন্য ঋণ সুবিধা না দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ করা হয়েছে।

এদিকে কর্পোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ (৮ নভেম্বর, ২০২৬) কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিট থাকবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে