×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল

২০২৬ নভেম্বর ০৭ ২০:৪২:০৯
বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে আয়োজিত বিএনপি ও অঙ্গ-সংগঠনের একটি কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটেছে। অনুষ্ঠান চলাকালে মাইকে হুট করে বেজে ওঠে গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান। ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের এই গানটি বেজে ওঠার পর পরই সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য ও তৈরি হয়। পরবর্তীতে গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ভাইরাল হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে আগ্রাবাদের কর্মসূচি চলাকালে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানায় মাইক টাঙিয়ে বিএনপির দলীয় সংগীত, দেশাত্মবোধক গান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আগ্রাবাদের অনুষ্ঠানটিতেও সাউন্ড সিস্টেমে গান বাজানো হচ্ছিল।

ঘটনার বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি সম্পূর্ণ একটি ভুল বোঝাবুঝি ও অসতর্কতামূলক ঘটনা। তারা জানান, ইউটিউব থেকে অনলাইনের মাধ্যমে দলীয় গানগুলো একের পর এক প্লে-লিস্টে বাজানো হচ্ছিল। একপর্যায়ে ইউটিউবের ‘অটোপ্লে’ (স্বয়ংক্রিয়ভাবে পরের গান চালু হওয়ার সুবিধা) ফিচারের কারণে হঠাৎ করে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে। তবে গানটির সুর ও কথা বুঝতে পেরেই সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা ব্যক্তিরা দ্রুত তা বন্ধ করে দেন। আয়োজকদের স্পষ্ট বক্তব্য—ঘটনটি ইচ্ছাকৃত নয়, বরং অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত ভুলের কারণেই ঘটেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ডবলমুরিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আয়োজকদের সাথে কথা বলে বিস্তারিত জেনে নেয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে যে, ইউটিউবে একটির পর একটি গান স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার সময় অসাবধানতাবশত গানটি প্লে হয়ে গিয়েছিল। বিষয়টি টের পেয়ে তারা সাথে সাথেই তা বন্ধ করে দেন। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না বলেই পুলিশকে জানিয়েছে আয়োজকরা।

অন্যদিকে, বিষয়টিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হলেও চট্টগ্রাম নগর বিএনপির শীর্ষ নেতৃত্ব শুরুতেই বিষয় সম্পর্কে অবগত ছিলেন না। এ বিষয়ে জানতে চাওয়া হলে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, সারা দিন নগরজুড়ে দলের বহু কর্মসূচি থাকায় তিনি শুরুতেই ঘটনাটি জানতে পারেননি। তবে বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ঠিক কীভাবে এবং কার গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনের কারণ ও সম্পৃক্তদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে