×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার 

২০২৬ নভেম্বর ০৫ ১১:১১:০০
মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার 

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার আহ্বান জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেটের আগেই শেয়ারহোল্ডারদের নাম, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ডিভিডেন্ড গ্রহণের জন্য ব্যাংক হিসাবের বিবরণ, বিও আইডি নম্বর, ১২ সংখ্যার ই-টিআইএন নম্বর এবং যোগাযোগের ঠিকানাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে হবে।

একই সঙ্গে কোম্পানিটি ব্রোকারেজ হাউস, ডিপি এবং টিআরইসি হোল্ডারদেরও প্রয়োজনীয় তথ্য সরবরাহের অনুরোধ জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার যোগ্য মার্জিন ঋণগ্রহীতাদের বিস্তারিত তথ্য রেকর্ড ডেটের পর সংগ্রহ করে কোম্পানির কাছে পাঠাতে হবে। এসব তথ্যের মধ্যে থাকতে হবে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ব্যাংক হিসাবের বিবরণ, গ্রাহকভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ, প্রাপ্য মোট লভ্যাংশ, প্রযোজ্য করের হার এবং কর কর্তনের পর নিট প্রাপ্য লভ্যাংশের পরিমাণ।

কোম্পানিটি আরও জানিয়েছে, মার্জিন ঋণগ্রহীতাদের এসব তথ্যের সফট কপি আগামী ২১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে। এ জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা দুটি হলো—[email protected] এবং [email protected]।

অন্যদিকে, একই তথ্যের হার্ড কপি আগামী ২১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে কোম্পানির নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হলো—ইউনাইটেড হাউস, মাদানী অ্যাভিনিউ, ইউনাইটেড সিটি, ঢাকা-১২১২।

কোম্পানিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার, ব্রোকারেজ হাউস, ডিপি ও টিআরইসি হোল্ডারদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ ও সরবরাহ করার অনুরোধ জানানো হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে