মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও দুর্বল ভোক্তা চাহিদার প্রভাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ বহুজাতিক কোম্পানির মুনাফায় ধস নেমেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানির মধ্যে ছয়টির মুনাফা কমেছে এবং চারটি কোম্পানি লোকসানে রয়েছে। অর্থাৎ মুনাফা হ্রাস ও লোকসান মিলিয়ে মোট ১০টি কোম্পানি নেতিবাচক পরিস্থিতির মুখে পড়েছে।
মুনাফা করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) লিমিটেডের। কোম্পানিটির মুনাফা আগের বছরের একই প্রান্তিকের ৩০৫ কোটি ৪ লাখ টাকা থেকে ৬৭ শতাংশ কমে ৯৯ কোটি ৮৩ লাখ টাকায় নেমেছে। বিক্রির পরিমাণ কমে যাওয়াকে এ পতনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, লাফার্জহোলসিম বাংলাদেশের মুনাফা ৪৭ শতাংশ কমে ৬৩ কোটি ৯ লাখ টাকা এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফা ৩৩ শতাংশ কমে ১৬ কোটি ৪২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
এ ছাড়া লিন্ডে বাংলাদেশের মুনাফা ১৯ শতাংশ কমে ৭ কোটি ৯৬ লাখ টাকায় নেমেছে। জ্বালানি ও বিদ্যুতের উচ্চ ব্যয় এবং পণ্য বিতরণ খরচ বৃদ্ধিকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি। মুনাফা প্রায় অপরিবর্তিত থাকলেও আগের বছরের তুলনায় সামান্য কমেছে মারিকো ও গ্রামীণফোনের। মারিকোর মুনাফা ১৫৩ কোটি ৪২ লাখ টাকা এবং গ্রামীণফোনের ৭৫০ কোটি ৬৫ লাখ টাকা হয়েছে। তবে চারটি কোম্পানির লোকসানের কারণে সামগ্রিক চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
লোকসান করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসান হয়েছে সিঙ্গার বাংলাদেশের। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির লোকসান ৬১ শতাংশের বেশি বেড়ে ৭৭ কোটি ১৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪৭ কোটি ৯৩ লাখ টাকা। আয় ৭ শতাংশ বাড়লেও উচ্চ মূল্যস্ফীতি, ভোক্তা ইলেকট্রনিকস পণ্যের বাজারে স্থবিরতা এবং ৭৫ কোটি ৬৮ লাখ টাকার নিট অর্থায়ন ব্যয় প্রতিষ্ঠানটির ওপর চাপ তৈরি করেছে। হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ ৯২ লাখ টাকা মুনাফা থেকে ২০ কোটি ৪১ লাখ টাকা লোকসানে চলে গেছে। অন্যদিকে, আরএকে সিরামিকসের লোকসান হয়েছে ৫ কোটি ৯ লাখ টাকা, যদিও আগের বছরের তুলনায় তাদের লোকসান কমেছে। বাটা শুর লোকসানও ১৪ কোটি ৪৪ লাখ টাকা থেকে কমে ৫ কোটি টাকায় নেমেছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, তৃতীয় প্রান্তিকে জ্বালানি সংকট বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফায় বড় আঘাত হেনেছে। জুলাইয়ের শেষ দিকে মহেশখালীর কাছে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ ব্যাহত হয়। এতে গ্যাস সংকট তীব্র হয়ে ওঠে এবং লোডশেডিং একপর্যায়ে ৩ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। পাশাপাশি বিদ্যুতের দাম বৃদ্ধি, ডিজেল জেনারেটরের ওপর নির্ভরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি ব্যয় বৃদ্ধিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় বেড়ে যায়। ফলে বিক্রি ও আয় ধরে রাখলেও অনেক কোম্পানি মুনাফা ধরে রাখতে পারেনি।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- ১ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর
- ৫ মাসের সর্বনিম্নে সূচক, কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক শায়লা বানু ঝুমুর
- ২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আট জীবন বিমায় অস্বস্তির চিত্র, ঘাটতি ও তহবিল সংকট
- জীবন বিমা খাতে আশার আলো, চার কোম্পানির আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন
- ৩০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন
- ইউটিউবের ৭ গোপন ফিচার ৯৯% ব্যবহারকারী জানেন না
- শেয়ারবাজারে বিনিয়োগ ও বাড়িভাড়ায় ঘুরে দাঁড়াল জিকিউ বলপেন
- বিক্রেতা সংকটে হল্টেড তিন ‘জেড’ ক্যাটাগরির শেয়ার
- ইসলামে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ
- জাপানের ‘বিরল’ শর্ত মেনে নিল বাংলাদেশ
- ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা
- শ্রমিক অসন্তোষের প্রভাব, পাঁচ শিল্পাঞ্চলে বন্ধ ৩১৮ কারখানা
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
- ৪৭ বছর পর পাইওনিয়ার ব্যাংকের জমি বুঝে পেলেন ১১ ক্রেতা
- জুলাইয়ের ধাক্কা কাটিয়ে পোশাক রপ্তানিতে টানা তিন মাস প্রবৃদ্ধি
- ভর্তির শেষ ধাপ মাত্র দুই দিন, যাদের জন্য বিশেষ সুযোগ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- ১০০ টাকা প্রাইজবন্ডের ড্র: ৬ লাখ টাকার বিজয়ী যারা
- পোশাক খাতে সহিংস অসন্তোষ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
- ভোট চুরির অভিযোগে মোদিকে রাহুলের কড়া হুঁশিয়ারি
- সব সরকারি-বেসরকারি অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
- নতুন পে স্কেলে যুক্ত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী
- এসবিএসি ব্যাংকের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক পরিবর্তন
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন চার গুণ বাড়ানোর উদ্যোগ
- শেয়ারবাজারের ২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ডে ‘লাল বাতি’
- স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে ঘুরে দাঁড়াচ্ছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক
- বিনিয়োগ আয় কমে ইসলামী ব্যাংকের বড় লোকসান, ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগ
- রিকশাচালকদের জন্য বড় খবর, নিবন্ধন ছাড়া চলবে না গাড়ি!
- শীর্ষ ২০ খেলাপির পেটে শেয়ারবাজারের ব্যাংকের ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় পুঁজির বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান
- গোপালগঞ্জে জামায়াতের লংমার্চে হঠাৎ 'ফাইটার গ্রুপ'
- তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার দিশা
- আট বছরের সংসার, হঠাৎ নিখোঁজ স্ত্রী; খোঁজ দিতে পুরস্কার ঘোষণা
- গ্রেড ও ভাতায় অসংগতি, বিপাকে সরকারি কর্মচারীরা
- ১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সোনালী আঁশের ডিভিডেন্ড ঘোষণা
- ডিসেম্বরে হাসিনা আসার খবরে যা বললেন সারজিস
- সীমান্তে নতুন সমীকরণ; বদলে যাচ্ছে নিয়ন্ত্রণ!
- জার্মানিতে জেন-জি আন্দোলন তীব্র, দোকানপাটে ভাঙচুর-লুটপাট
- সোনা ও রুপার দাম কমাল বাজুস, নতুন দর জেনে নিন
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম
- একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- ১ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর
- ৫ মাসের সর্বনিম্নে সূচক, কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক শায়লা বানু ঝুমুর




.jpg&w=50&h=35)





