×
ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬

১ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর

২০২৬ নভেম্বর ০২ ১৫:১৬:০০
১ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসির প্রয়াত উদ্যোক্তা পরিচালক মরহুম নিসার কাদেরের নামে থাকা অবশিষ্ট ১ লাখ ২৪ হাজার ৫৮৬টি শেয়ার তাঁর উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হবে। আদালত থেকে ইস্যু করা উত্তরাধিকার সনদ অনুযায়ী এসব শেয়ার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি জানিয়েছে, ২০২৫ সালের ৬ নভেম্বর ডিএসইর মাধ্যমে প্রকাশিত পূর্ববর্তী ঘোষণার ধারাবাহিকতায় প্রয়াত নিসার কাদেরের নামে থাকা অবশিষ্ট শেয়ার হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আদালত কর্তৃক ইস্যু করা উত্তরাধিকার সনদে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে শেয়ারগুলো বণ্টন করা হবে।

উত্তরাধিকারীদের মধ্যে নিসার কাদেরের স্ত্রী এবং এনসিসি ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার মিসেস শেগুফতা নিসার পাবেন ১৫ হাজার ৫৭৩টি শেয়ার।

উল্লেখ্য, নিসার কাদের ২০২৪ সালের ১৫ মে মৃত্যুবরণ করেন। তাঁর নামে থাকা অবশিষ্ট শেয়ারগুলো উত্তরাধিকার সনদ অনুযায়ী উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে ব্যাংক কর্তৃপক্ষ।

শেয়ার হস্তান্তরের মাধ্যমে প্রয়াত উদ্যোক্তার নামে থাকা অবশিষ্ট শেয়ারের মালিকানা উত্তরাধিকারীদের নামে স্থানান্তরিত হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে