শ্রমিক অসন্তোষের প্রভাব, পাঁচ শিল্পাঞ্চলে বন্ধ ৩১৮ কারখানা
নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতিতে দেশের কয়েকটি শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে ঢাকা মহানগর, গাজীপুর-ময়মনসিংহ, সাভার-আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের ৩১৮টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা থেকে কাজ না করেই বেরিয়ে এসেছেন ৭ লাখ ২ হাজার ২৫৫ জন শ্রমিক।
সোমবার (২ নভেম্বর) সকালে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দেওয়া তথ্যের বরাতে এ চিত্র উঠে এসেছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, পাঁচটি শিল্পাঞ্চলে মোট পোশাক কারখানার সংখ্যা ২ হাজার ১৩৪টি। এর মধ্যে ১ হাজার ৮১৬টি কারখানা চালু রয়েছে। শ্রম অসন্তোষের কারণে বন্ধ রয়েছে ৩১৮টি কারখানা।
বিজিএমইএর হিসাব অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এলাকায় মোট ৩২০টি কারখানা রয়েছে। এর মধ্যে মিরপুরে ৬৮টি কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা থেকে কাজ না করে বেরিয়ে এসেছেন ৫১ হাজার ৬২৫ জন শ্রমিক।
গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় মোট ৮৩৬টি কারখানার মধ্যে ২২৫টি বন্ধ রয়েছে। এ দুই এলাকায় কারখানা থেকে বেরিয়ে এসেছেন ৫ লাখ ২৫ হাজার ৩৬০ জন শ্রমিক।
অন্যদিকে, সাভার-আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের ৪৪১টি কারখানার মধ্যে ২৫টি বন্ধ রয়েছে। এসব কারখানায় কর্মরত ১ লাখ ২৫ হাজার ২৭০ জন শ্রমিক কাজ না করে বেরিয়ে এসেছেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।
এ ছাড়া চাকরির ক্ষেত্রে নারী শ্রমিকদের বেশি প্রাধান্য দেওয়ায় পুরুষ শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারীদের কেউ কেউ।
দাবি আদায়ে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এতে কিছু এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছেন মালিকপক্ষ।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল হক সজীব বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার মালিকেরা ছুটি ঘোষণা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোমিনুল ইসলাম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সব ধরনের চেষ্টা করছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক কারখানার কার্যক্রম বন্ধ রেখেছেন।
এদিকে শ্রম অসন্তোষের মধ্যে রোববার গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষ যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সে জন্য গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গাজীপুর জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত এসব এলাকায় বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের কথা রয়েছে।
জাহিদ/
পাঠকের মতামত:
- শ্রমিক অসন্তোষের প্রভাব, পাঁচ শিল্পাঞ্চলে বন্ধ ৩১৮ কারখানা
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
- ৪৭ বছর পর পাইওনিয়ার ব্যাংকের জমি বুঝে পেলেন ১১ ক্রেতা
- জুলাইয়ের ধাক্কা কাটিয়ে পোশাক রপ্তানিতে টানা তিন মাস প্রবৃদ্ধি
- ভর্তির শেষ ধাপ মাত্র দুই দিন, যাদের জন্য বিশেষ সুযোগ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- ১০০ টাকা প্রাইজবন্ডের ড্র: ৬ লাখ টাকার বিজয়ী যারা
- পোশাক খাতে সহিংস অসন্তোষ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
- ভোট চুরির অভিযোগে মোদিকে রাহুলের কড়া হুঁশিয়ারি
- সব সরকারি-বেসরকারি অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
- নতুন পে স্কেলে যুক্ত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী
- এসবিএসি ব্যাংকের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক পরিবর্তন
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন চার গুণ বাড়ানোর উদ্যোগ
- শেয়ারবাজারের ২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ডে ‘লাল বাতি’
- বিনিয়োগ ও কমিশন আয় কমায় বিপর্যস্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফা
- বিনিয়োগ আয় কমে ইসলামী ব্যাংকের বড় লোকসান, ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগ
- রিকশাচালকদের জন্য বড় খবর, নিবন্ধন ছাড়া চলবে না গাড়ি!
- শীর্ষ ২০ খেলাপির পেটে শেয়ারবাজারের ব্যাংকের ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় পুঁজির বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান
- গোপালগঞ্জে জামায়াতের লংমার্চে হঠাৎ 'ফাইটার গ্রুপ'
- তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার দিশা
- আট বছরের সংসার, হঠাৎ নিখোঁজ স্ত্রী; খোঁজ দিতে পুরস্কার ঘোষণা
- গ্রেড ও ভাতায় অসংগতি, বিপাকে সরকারি কর্মচারীরা
- ১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সোনালী আঁশের ডিভিডেন্ড ঘোষণা
- ডিসেম্বরে হাসিনা আসার খবরে যা বললেন সারজিস
- সীমান্তে নতুন সমীকরণ; বদলে যাচ্ছে নিয়ন্ত্রণ!
- জার্মানিতে জেন-জি আন্দোলন তীব্র, দোকানপাটে ভাঙচুর-লুটপাট
- সোনা ও রুপার দাম কমাল বাজুস, নতুন দর জেনে নিন
- রাজস্থানের ইউটিউবারকে কেন্দ্র করে ট্রোলের মুখে পিনাকী
- ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইপিডিসি ফাইন্যান্স
- কনফিডেন্স ব্যাটারিজের সব শেয়ার বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট
- পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নতুন পদক্ষেপ, গ্রেপ্তার সাবেক মেজর
- রেকিট বেনকিজারের তিন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি
- ফেসবুক লাইভে পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিতর্ক
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাক্কানি পাল্পের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসি চেয়ারম্যানের আশ্বাসে মিউচুয়াল ফান্ড খাতে স্বস্তি, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- এইচএসসিতে অকৃতকার্যদের নতুন পরীক্ষা, ফরম পূরণ নিয়ে যা জানা গেল
- শেয়ারবাজারের মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- উত্তাল আশুলিয়া, ২০ পোশাক কারখানায় ছুটি
- বাড়তি টাকা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা !
- চাকরি হারালেন আলোচিত ডিবি হারুন
- বিশাল লোকসানে ধুঁকছে শেয়ারবাজারের বড় দুই ব্যাংক
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম
- একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- শ্রমিক অসন্তোষের প্রভাব, পাঁচ শিল্পাঞ্চলে বন্ধ ৩১৮ কারখানা
- ৪৭ বছর পর পাইওনিয়ার ব্যাংকের জমি বুঝে পেলেন ১১ ক্রেতা
- জুলাইয়ের ধাক্কা কাটিয়ে পোশাক রপ্তানিতে টানা তিন মাস প্রবৃদ্ধি






.jpg&w=50&h=35)






