×
ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৬ নভেম্বর ০২ ১০:১৭:৩৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে। প্রায় এক সপ্তাহ ফরম পূরণের সুযোগ দেওয়ার পর আগামী ২ ডিসেম্বর পরীক্ষা আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে ফরম পূরণ ও পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত নয়। এ বিষয়ে শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পরই চূড়ান্ত সময়সূচি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। আগামী এক মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, দ্রুত পরীক্ষা আয়োজন করা হলে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি বা উচ্চশিক্ষার প্রস্তুতিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। এতে তাদের শিক্ষাজীবনের ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে।

এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশের সম্ভাবনা রয়েছে।

ফলে যারা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন, তাদের জন্য প্রকাশিত ফল এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি—দুটিই গুরুত্বপূর্ণ। শিক্ষা বোর্ডের পরবর্তী বিজ্ঞপ্তিতে ফরম পূরণের নিয়ম, ফি, পরীক্ষার বিষয় ও অন্যান্য নির্দেশনা জানানো হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে