×
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

২০২৬ অক্টোবর ৩১ ১৫:৩০:৫৬
চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (০১-০৫ নভেম্বর’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৪ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।

আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ৪ কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৪ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, জিকিউ বলপেন এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

০৪ নভেম্বর

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন আইটিসি, জিকিউ বলপেন এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানি ৩টির মধ্যে ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের জন্য আইটিসি ১০ শতাংশ ক্যাশ, জিকিউ বলপেন সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

০৫ নভেম্বর

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটি ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে